রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
কক্সবাজারের উখিয়ায় মেরিন ড্রাইভ-সংলগ্ন ইনানীর পাটুয়ারটেক এলাকায় ‘টুপটুপ রিসোর্ট’-এ অগ্নিকাণ্ডে ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছে আরও কয়েকজন। আগুনে পুরো রিসোর্টটি ভস্মীভূত হয়েছে। আজ সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
পরে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনে রিসোর্টটি পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছেন। হতাহতের বিষয়ে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বাসসকে বলেন, এখন পর্যন্ত আমরা ছয় জনের মৃত্যুর খবর পেয়েছি। তবে পুরো রিসোর্টটি পুড়ে যাওয়ায় উদ্ধারকাজ শেষ হলে প্রকৃত তথ্য জানা যাবে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।
Leave a Reply