1. admin@thedailyagnikontho.com : admin :
এনবিআর কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে সরকারের হস্তক্ষেপ নেই: অর্থ উপদেষ্টা - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
এনবিআর কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে সরকারের হস্তক্ষেপ নেই: অর্থ উপদেষ্টা

এনবিআর কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে সরকারের হস্তক্ষেপ নেই: অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ স্পষ্টভাবে জানিয়েছেন, দুদকের কার্যক্রমে সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ নেই। আজ সোমবার সচিবালয়ে ৭২টি রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন বাজেট ব্যবস্থা ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের প্রশ্ন ছিল, এনবিআরের চলমান আন্দোলনের মধ্যে ছয় কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করা কি আগের সরকারের ধারাবাহিকতা? জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘অর্থ মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশ দেওয়া হয়নি। অতীতে অনেক সময় গভর্নর বা অন্য কর্মকর্তারা সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। তবে এখন সে ধারা বদলেছে। তিনি আরও বলেন, ‘অনেকে ভাবতে পারেন, এই সময়ে অনুসন্ধান কেন শুরু হলো।

তবে বাস্তবতা হলো-এনবিআর ও বন্দরের কার্যক্রম বন্ধ থাকার কারণে ব্যবসায়ীরা প্রতিদিন অভিযোগ নিয়ে এসেছেন। হিসাব বন্ধ, বড় ক্ষতি হয়েছে-এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘জাতীয় স্বার্থসংশ্লিষ্ট সেবা যেমন এনবিআর বা বন্দর-এসব ব্যক্তিগত সম্পত্তি নয়। আপনি যদি একতরফাভাবে সেবা বন্ধ করে দেন, সেটি জনগণের স্বার্থের পরিপন্থী। তবে এনবিআরের সমস্যার একটি যৌক্তিক সমাধানের পথে দেশ এখন অগ্রসর হচ্ছে-এটি সরকারকে সন্তুষ্ট করেছে।

আন্দোলনকারী কর্মকর্তাদের উদ্দেশে উপদেষ্টা বলেন, ‘ভালোভাবে কাজ করুন। পক্ষপাত কিংবা ভয় ছাড়া কাজ করতে হবে। জনসেবা স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে নিশ্চিত করতে হবে। কেউ বিচ্যুতি ঘটালে জবাবদিহি করতেই হবে-এটাই স্বাভাবিক প্রক্রিয়া। এর আগে দুর্নীতির অভিযোগে এনবিআরের ছয় কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক। অভিযুক্তরা হলেন- এ কে এম বদিউল আলম (আয়কর নীতি বিভাগের সদস্য), হাছান মুহম্মদ তারেক রিকাবদার (অতিরিক্ত মহাপরিচালক, নিরীক্ষা ও গোয়েন্দা অধিদপ্তর), মির্জা আশিক রানা, মোনালিসা শাহরীন সুস্মিতা, সাধন কুমার কুণ্ডু এবং মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান।

এনবিআর সূত্রে জানা গেছে, অনুসন্ধানের আওতায় থাকা অন্তত পাঁচ কর্মকর্তা এনবিআরের চলমান আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত। এর মধ্যে তারেক রিকাবদার এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি, যার নেতৃত্বেই সম্প্রতি কর্মকর্তারা আন্দোলনে যুক্ত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com