1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম - দৈনিক অগ্নিকন্ঠ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিশুদের শিক্ষা ও সুরক্ষায় ব্যয় সাধারণ খরচ নয়, বরং দীর্ঘমেয়াদি বিনিয়োগ: মাহ্দী আমিন সংখ্যালঘু হয়ে পড়ার আশঙ্কা, শ্বেতাঙ্গ ব্রিটিশদের বেশি সন্তান নেওয়ার পরামর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১টি শিক্ষক পদ শূন্য রয়েছে: শিক্ষামন্ত্রী ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা সক্ষমতা যাচাইয়ে সেনা-নৌ ও যৌথ বাহিনীর বিশেষ মহড়া ময়মনসিংহে মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ডের’ ঘোষণা দিয়ে সিম বিক্রি তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী অর্থের বিনিময়ে সারের ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয়: চিফ হুইপ দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম

গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম

গ্যাস ও বিদ্যুৎ নিশ্চিত করার দাবিতে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানালেও সেটিকে ‘হঠকারিতা’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সোমবার (১৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। এনসিপি-সংশ্লিষ্ট সংগঠন ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স এ অনুষ্ঠানের আয়োজন করে। নাহিদ ইসলাম বলেন, ‘যখন আমরা গণতান্ত্রিকভাবে কোনো প্রতিবাদ করছি, গ্যাস বা বিদ্যুৎ নিশ্চিত করার দাবি জানাচ্ছি, তখন সেটাকে হঠকারিতা বলা হচ্ছে।

সরকারকে এসব সেবা নিশ্চিত করতে হবে।’ তিনি বলেন, গণতান্ত্রিকভাবে প্রতিবাদকে হঠকারিতা বা বাস ভাঙচুরের সঙ্গে যুক্ত করা উচিত নয়। ভবিষ্যতে বিরোধী দল রাজপথে আন্দোলনে নামলে সেটিকে ভাঙচুরের সঙ্গে মিলিয়ে মামলা বা গ্রেপ্তারের পরিস্থিতি তৈরি করা হলে তা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক হবে। নাহিদ ইসলাম বলেন, ‘আমরা আগের মতো রাস্তায় বসে বিক্ষোভ চাই না।’ তবে রাস্তায় বসে বিক্ষোভও গণতান্ত্রিক আন্দোলনের একটি বৈধ পদ্ধতি বলে মন্তব্য করেন তিনি। দেশে গণতন্ত্র ও মতপ্রকাশের পরিসর সংকুচিত হয়ে আসছে বলেও অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক।

তার ভাষ্য, দেশে বর্তমানে একটি মুক্ত পরিবেশ থাকলেও সেটি কতদিন থাকবে, তা নিয়ে শঙ্কা রয়েছে। তিনি বলেন, ‘ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে। কথা বলার জায়গা সংকুচিত হয়ে আসছে। ফলে সেই সংকোচন ঠেকাতে হবে আপনাদের, আমাদের সবাইকে মিলেই।’ বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সংসদের ভেতরে ও বাইরে কথা বলার অধিকার বিরোধী দলের রয়েছে। তার মতে, এটাই গণতান্ত্রিক রাষ্ট্র ও আন্দোলনের স্বাভাবিক চরিত্র।

সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের দায়িত্ব সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা। আর রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক দায়িত্ব পালন করবে। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা ২০২৪ সালের জুলাই আন্দোলন এবং পরবর্তী সময়ে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। এতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, ডেইলি ওয়াদারের সম্পাদক শফিকুল আলম, প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান, নিউ এজের উপসম্পাদক আজাদ মজুমদারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com