1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
শান্তিপূর্ণ বিশ্ব গড়তে শক্তিশালী জাতিসংঘের আহ্বান শামার - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

সর্বশেষ :
শান্তিপূর্ণ বিশ্ব গড়তে শক্তিশালী জাতিসংঘের আহ্বান শামার বাংলাদেশে পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে সাম্রাজ্যবাদী শক্তি: রিজভী হাইমচরে মা ইলিশ রক্ষা অভিযানে আটক ৮, ইলিশ ও জাল জব্দ পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: চসিক মেয়র ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে সাংবাদিক নয়ন ঘোষকে মারধর, মোবাইল ভাঙচুর ও ভিডিও ফুটেজ মুছে ফেলার অভিযোগ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জ্বালানি নিরাপত্তায় মাইলফলক: বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মেয়াদোত্তীর্ণ রি-এজেন্টে দুই ক্লিনিককে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার সমর্থন ওআইসি’র
শান্তিপূর্ণ বিশ্ব গড়তে শক্তিশালী জাতিসংঘের আহ্বান শামার

শান্তিপূর্ণ বিশ্ব গড়তে শক্তিশালী জাতিসংঘের আহ্বান শামার

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বিশ্ব গড়ে তুলতে শক্তিশালী জাতিসংঘ ও বৃহত্তর আন্তর্জাতিক সংহতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা এবং শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বিশ্ব গড়ে তুলতে কার্যকর জাতিসংঘ ও শক্তিশালী আন্তর্জাতিক সংহতি অপরিহার্য।’ আজ রাজধানীর একটি হোটেলে জোনটা ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট ২৫ এবং বাংলাদেশের জোনটা ক্লাবগুলোর আয়োজনে জাতিসংঘ দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা এবং মানবাধিকার- জাতিসংঘের এই তিনটি মূল স্তম্ভের প্রতি অঙ্গীকারবদ্ধ রয়েছে বলে পুনর্ব্যক্ত করেন শামা। তিনি জাতিসংঘের শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণ কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের অবদানের কথা তুলে ধরে বহুপাক্ষিকতা এগিয়ে নেওয়ার বিষয়ে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সভাপতিত্বে চলমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে গঠনমূলক অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ সংলাপ, ঐকমত্য প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে ভূমিকা রাখছে।

টেকসই উন্নয়নের বিষয়ে তিনি বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে উত্তরণের পথে থাকা বাংলাদেশের মতো দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহায়তার পূর্বানুমানযোগ্যতা, সাশ্রয়ী অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং বাজারে অব্যাহত প্রবেশাধিকার নিশ্চিত করা প্রয়োজন। তিনি টেকসই উন্নয়নের ২০৩০ এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশের অব্যাহত প্রচেষ্টার কথাও পুনর্ব্যক্ত করেন। নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করে শামা জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি নারীদের অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি লিঙ্গভিত্তিক সহিংসতা, ডিজিটাল হয়রানি এবং সমান সুযোগ লাভের পথে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার আহ্বান জানান।

জাতিসংঘের ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ কর্মসূচি এগিয়ে নিতে সম্প্রতি চালু হওয়া ‘ঢাকা ডায়ালগ’-এর মতো উদ্যোগের ভূমিকার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিয়ানমারে রোহিঙ্গাদের আদি নিবাসে দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘের আরও জোরালো সম্পৃক্ততার আহ্বান জানান। অনুষ্ঠানে বাংলাদেশের কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কূটনৈতিক সম্প্রদায়ের সদস্য, জোনটা ইন্টারন্যাশনাল ও বাংলাদেশের জোনটা ক্লাবগুলোর প্রতিনিধিসহ অন্যান্য অতিথি অনুষ্ঠানে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com