1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
হাইমচরে মা ইলিশ রক্ষা অভিযানে আটক ৮, ইলিশ ও জাল জব্দ - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

সর্বশেষ :
শান্তিপূর্ণ বিশ্ব গড়তে শক্তিশালী জাতিসংঘের আহ্বান শামার বাংলাদেশে পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে সাম্রাজ্যবাদী শক্তি: রিজভী হাইমচরে মা ইলিশ রক্ষা অভিযানে আটক ৮, ইলিশ ও জাল জব্দ পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: চসিক মেয়র ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে সাংবাদিক নয়ন ঘোষকে মারধর, মোবাইল ভাঙচুর ও ভিডিও ফুটেজ মুছে ফেলার অভিযোগ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জ্বালানি নিরাপত্তায় মাইলফলক: বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মেয়াদোত্তীর্ণ রি-এজেন্টে দুই ক্লিনিককে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার সমর্থন ওআইসি’র
হাইমচরে মা ইলিশ রক্ষা অভিযানে আটক ৮, ইলিশ ও জাল জব্দ

হাইমচরে মা ইলিশ রক্ষা অভিযানে আটক ৮, ইলিশ ও জাল জব্দ

চাঁদপুর জেলার হাইমচরে মা ইলিশ রক্ষায় পৃথক দুই অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রি ও শিকারের অভিযোগে আটজনকে আটক করা হয়েছে। এ সময় ১৫৩ কেজি ৫০০ গ্রাম ইলিশ এবং প্রায় ১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়। পরে আটক তিনজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অপ্রাপ্তবয়স্ক তিনজনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। আজ শনিবার হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ঈশানবালার কাসেমুল উলুম মাদ্রাসা সংলগ্ন এলাকায় সকাল ১০টা থেকে দুপুর বিকেল পর্যন্ত প্রথম অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা টাস্কফোর্স কমিটির উদ্যোগে উপজেলা প্রশাসন, হাইমচর থানা পুলিশ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও কোস্টগার্ডের সমন্বয়ে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম। তিনি রাতে এসব তথ্য নিশ্চিত করেন। এ সময় নিষিদ্ধ সময়ে ইলিশ বিক্রির অভিযোগে দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১১৮ কেজি ৫০০ গ্রাম ইলিশ জব্দ করা হয়। জব্দ করা মাছ ১২টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ১৫ মিনিট পর্যন্ত দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মা ইলিশ শিকারের নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে ছয়জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রায় ৩৫ কেজি ইলিশ ও এক লাখ মিটার কারেন্টজাল জব্দ করা হয়। জব্দ করা ইলিশ চারটি এতিমখানায় বিতরণ করা হয় এবং কারেন্টজাল বিধি অনুযায়ী বিনষ্ট করা হয়।

আটক ছয়জনের মধ্যে তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়। বাকি তিনজনকে প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম বলেন, মা ইলিশের প্রজনন রক্ষা ও নিষেধাজ্ঞা কার্যকর করতে উপজেলা টাস্কফোর্সের আওতায় এসব অভিযান পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com