1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রী - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে: প্রধানমন্ত্রী সুযোগের অভাবে কোনো শিশু-কিশোর যেন পিছিয়ে না পড়ে: ডা. জুবাইদা রহমান সৌরবিদ্যুৎ স্থাপন করলে মার্কেট বন্ধ রাখার বাধ্যবাধকতা থাকবে না: চিটাগাং চেম্বার বাংলাদেশের মাছকে বিশ্ববাজারে পরিচিত করলে অর্থনীতিতে পরিবর্তন আসবে: ডিসি জাহিদুল অনিয়ম, স্বাক্ষর জালিয়াতি, ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রী রিয়াদে আকাশপথে শত্রুপক্ষের হামলার হুমকি রয়েছে: সৌদি কর্তৃপক্ষ নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান এইচএসসিতে পৌনে ১১ লাখ উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিকভাবে প্রাসঙ্গিক রাখা অত্যন্ত জরুরি: শামা ওবায়েদ
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রী

মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রী

শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইছামতি নদীর তীরে ৩০৮.৩৩ একর জায়গায় ১ হাজার ৪৫৪ কোটি ৮০ লাখ ঢাকা ব্যয়ে গড়ে তোলা হচ্ছে আধুনিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক । এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ রাজধানীতে শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে পুরান ঢাকার নিমতলী ও চুড়িহাট্টার মর্মান্তিক অগ্নিকান্ডের পর কেমিক্যাল গোডাউন ও কারখানাসমূহ মুন্সিগঞ্জের কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কে স্থানান্তরের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনের সমন্বয়ে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন শিল্পমন্ত্রী।

পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন স্থানান্তর প্রক্রিয়া নির্বিঘ্ন ও সফল করতে সংশ্লিষ্ট সকল পক্ষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেছে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার এমনভাবে স্থানান্তর কার্যক্রম পরিচালনা করতে হবে, যাতে সাভারের চামড়া শিল্পনগরীর মতো কোনো জটিলতা সৃষ্টি না হয়। মন্ত্রী বলেন, এ উদ্যোগের সফল বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন, জনপ্রতিনিধি, সংসদ সদস্য এবং ইউটিলিটি সেবা প্রদানকারী সংস্থাগুলোর প্রধানদের সম্পৃক্ত করা হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় উদ্যোগটির ওপর মালিকানা প্রতিষ্ঠা করাই এ অংশগ্রহণের মূল উদ্দেশ্য।

মন্ত্রী আরও বলেন, কারখানা চালুর প্রথম দিন থেকেই যাতে বর্জ্য পরিশোধনের কার্যকর ব্যবস্থা নিশ্চিত থাকে, সে বিষয়ে একটি বাস্তবসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে কার্যকর সমাধান নির্ধারণের ওপরও গুরুত্ব দেন তিনি। তিনি বলেন, পুরান ঢাকা থেকে চামড়া শিল্প স্থানান্তরের ক্ষেত্রে সাভারের পূর্ববর্তী তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি কোনোভাবেই কাম্য নয়। সে কারণে শুরু থেকেই সংশ্লিষ্ট সকল পক্ষকে সম্পৃক্ত করে বিস্তৃত অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, সবার সহযোগিতায় এবারের স্থানান্তর প্রক্রিয়া হবে নির্বিঘ্ন, ধারাবাহিক ও সফল এবং পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউনসমূহ স্থানান্তর এ শিল্পের অগ্রযাত্রা নতুন স্থানে আরও গতিশীল হবে। উল্লেখ্য, মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার গোয়ালখালী, চিএকোটা এ কামারকান্দা মৌজায় ইছামতি নদীর তীরে এই আধুনিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হচ্ছে। এই পার্কে ১ হাজার ৫৩১ টি শিল্প প্লট বরাদ্দ দেওয়া হবে। ইতোমধ্যে প্রকল্পের ৮৩ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। জুন ২০২৭ এর মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে।

সভায় সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক, হামিদুর রহমান, মো. আবদুল্লাহ, শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান বেনজীর আহমেদ, বাংলাদেশ কেমিক্যাল এন্ড পারফিউমারী মাচের্ন্ট এসোসিয়েশন, বাংলাদেশ এসিড মার্চেন্ট এসোসিয়েশন, বাংলাদেশ পেইন্টস, ডাইজ এন্ড কেমিক্যালস মার্চেন্ট এসোসিয়েশন এর নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট অংশীজনরা বক্তৃতা দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com