চেক হস্তান্তর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় বন সংরক্ষক ইমরান আহমেদ, খুলনা বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাসানুর রহমান ও সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শাহিনুর ইসলাম। এসময় সেখানে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জেলেবাওলীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জানান, বনসংলগ্ন প্রান্তিক মানুষের জীবন ও জীবিকার ঝুঁকি কমাতে এবং আহতদের দ্রুত চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে সরকার সবসময় পাশে রয়েছে। পাশাপাশি লোকালয়ে বাঘের প্রবেশ রোধে স্মার্ট পেট্রোলিং, নাইলন ফেন্সিং ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের কার্যক্রম জোরদার করার মাধ্যমে আমরা বন ও বন্যপ্রাণী সুরক্ষার সাথে সাথে স্থানীয় মানুষের নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে বদ্ধপরিকর, যেখানে গণমাধ্যমের ইতিবাচক ও সচেতনতামূলক ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
উল্লেখ্য, সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাচিকাটা ক্যাম্পের পায়রা টুনি খালে চলতি বছরের মে মাসে শ্যামনগর উপজেলার গাবুরা গ্রামের বাবলু গাজী বাঘের আক্রমণের শিকার হন।


Leave a Reply