1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
সুন্দরবনে বাঘের আক্রমণে আহত বাবলুকে এক লাখ টাকার চেক হস্তান্তর - দৈনিক অগ্নিকন্ঠ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ :
তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী অর্থের বিনিময়ে সারের ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয়: চিফ হুইপ দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুন্দরবনে বাঘের আক্রমণে আহত বাবলুকে এক লাখ টাকার চেক হস্তান্তর আগামী ৬ মাসের মধ্যে চূড়ান্ত হবে নগর স্বাস্থ্য মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী গোপনে বিদেশি এজেন্সির সঙ্গে বসার প্রশ্নই ওঠে না: জামায়াত আমির শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে: প্রধানমন্ত্রী সুযোগের অভাবে কোনো শিশু-কিশোর যেন পিছিয়ে না পড়ে: ডা. জুবাইদা রহমান
সুন্দরবনে বাঘের আক্রমণে আহত বাবলুকে এক লাখ টাকার চেক হস্তান্তর

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত বাবলুকে এক লাখ টাকার চেক হস্তান্তর

পশ্চিম সুন্দরবনে বাঘের আক্রমণে আহত এক ভুক্তভোগীর মাঝে ‘বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত জানমালের ক্ষতিপূরণ বিধিমালা’ অনুযায়ী সরকারের আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে বাঘের আক্রমণে আহত বাবলু গাজীকে ক্ষতিপূরণ হিসেবে এক লাখ টাকার চেক প্রদান করা হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় বন সংরক্ষক ইমরান আহমেদ, খুলনা বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাসানুর রহমান ও সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শাহিনুর ইসলাম। এসময় সেখানে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জেলেবাওলীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা জানান, বনসংলগ্ন প্রান্তিক মানুষের জীবন ও জীবিকার ঝুঁকি কমাতে এবং আহতদের দ্রুত চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে সরকার সবসময় পাশে রয়েছে। পাশাপাশি লোকালয়ে বাঘের প্রবেশ রোধে স্মার্ট পেট্রোলিং, নাইলন ফেন্সিং ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের কার্যক্রম জোরদার করার মাধ্যমে আমরা বন ও বন্যপ্রাণী সুরক্ষার সাথে সাথে স্থানীয় মানুষের নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে বদ্ধপরিকর, যেখানে গণমাধ্যমের ইতিবাচক ও সচেতনতামূলক ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।

উল্লেখ্য, সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাচিকাটা ক্যাম্পের পায়রা টুনি খালে চলতি বছরের মে মাসে শ্যামনগর উপজেলার গাবুরা গ্রামের বাবলু গাজী বাঘের আক্রমণের শিকার হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com