1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
যুব অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ তদন্তে কমিটি গঠন - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ :
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বাঙ্গরা থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার ভারতের গণতান্ত্রিক অধিকার রক্ষায় তরুণদের আন্দোলনে নাহিদ ইসলামের সংহতি পাবনায় ভেজাল দুধ তৈরির দুই কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা সরকার ৩১ দফার আলোকে দেশ পুনর্গঠনে কাজ করছে: এমপি সরোয়ার যুব অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ তদন্তে কমিটি গঠন দিল্লির আন্দোলনের প্রভাব ছড়িয়ে পড়েছে ভা’র’তে’র বিভিন্ন শহরেও ৪৪ তম জাতীয় মহিলা দাবায় শীর্ষে শিরিন, ওয়াদিফা ও দিবা এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আসছে প্রধানমন্ত্রীর নতুন পলিসি: মাহদী আমিন বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
যুব অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ তদন্তে কমিটি গঠন

যুব অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ তদন্তে কমিটি গঠন

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁসের অভিযোগ তদন্তে ৫ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আজ শনিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ কমিটি গঠনের কথা জানানো হয়।

মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মাহফুজুল আলম খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এই কমিটির সদস্য সচিব করা হয়েছে প্রশাসন অধিশাখার উপসচিবকে। কমিটিতে আরও রাখা হয়েছে— যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ফিন্যান্স এন্ড পারফরমেন্স ম্যানেজমেন্ট অধিশাখার যুগ্মসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি এবং যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালককে (সীড ফাইন্যান্সিং)।

তদন্ত কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, কমিটি প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ ও বিতরণের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং অভ্যন্তরীণ-বহিঃস্থ সহায়তাকারীদের জবানবন্দি গ্রহণ ও পারিপার্শ্বিক অবস্থা পর্যালোচনা করে প্রশ্নফাঁসের অভিযোগ তদন্ত করা হবে। উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় আজ সকাল ১১টায় নির্ধারিত ২৪২টি পদের ওই নিয়োগ পরীক্ষা শুরুর ১ ঘন্টা আগেই বাতিল করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com