1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ :
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক ফেনীর সোনাগাজীতে ব্রি ধান-১০৩ ও ১০৯ জাতের শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত কোনো শিশুই যেন মূল ধারার উন্নয়ন কর্মকাণ্ড থেকে পিছিয়ে না পড়ে: ডেপুটি স্পিকার ইইউ একটি স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ চায়: ইইউ রাষ্ট্রদূত ৭৩টি প্রকাশনা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ময়মনসিংহে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: বিজিবি সশস্ত্র বাহিনীকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার কর্মপরিকল্পনা: প্রধানমন্ত্রী কুমিল্লায় খাবারে ক্ষতিকর রং মেশানোয় দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা সশস্ত্র বাহিনী দিবস: রণাঙ্গনের ঐক্য থেকে আধুনিক প্রতিরক্ষা প্রস্তুতি গঙ্গা ও পদ্মার তথ্য বিনিময়ে ঢাকায় বসছে যৌথ নদী কমিশনের বৈঠক
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

বাংলাদেশে জলবায়ু খাতে বিনিয়োগ বাড়ানো এবং রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় বাস্তবায়নে আন্তর্জাতিক চাপ জোরদারের উপায় নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও যুক্তরাজ্য। সোমবার (২৩ নভেম্বর, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এবং সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।

আলোচনায় কপ৩১ জলবায়ু সম্মেলনে উচ্চপর্যায়ের বৈঠকগুলোর সিদ্ধান্ত বাস্তবায়নে পরবর্তী পদক্ষেপ নিয়ে কথা বলেন উভয় পক্ষ। ব্রিটিশ হাইকমিশনার প্রতিমন্ত্রীকে জানান যে, কপ৩১ সম্মেলনে যুক্তরাজ্য নতুন একটি জলবায়ু বিনিয়োগ তহবিল ব্যবস্থায় প্রাথমিকভাবে ৪০০ মিলিয়ন পাউন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে, যার লক্ষ্য হলো পরিচ্ছন্ন জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি করা। ওই তহবিল ব্যবস্থার আওতায় অগ্রাধিকারপ্রাপ্ত দেশ হিসেবে বাংলাদেশে আরও জলবায়ু বিনিয়োগ আকৃষ্ট করার উপায় নিয়েও বৈঠকে আলোচনা হয়। পাশাপাশি আগাম সতর্কতা ব্যবস্থা, জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুতি, নারী ও শিশুদের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং পাটের মতো প্রাকৃতিক তন্তুর ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে কথা বলেন তাঁরা।

গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আইসিজের সাম্প্রতিক রায়কে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই রায়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটনের বিষয়ে মিয়ানমারের দায়িত্বের কথা উল্লেখ করা হয়েছে এবং এই রায় বাস্তবায়নে আন্তর্জাতিক চাপ আরও জোরদারে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী; এ বিষয়ে অব্যাহত সমর্থনের জন্য যুক্তরাজ্যকে ধন্যবাদও জানান তিনি। রোহিঙ্গাদের পক্ষে ভূমিকা রাখায় যুক্তরাজ্যের ডাচেস অব এডিনবরা সোফিকে ধন্যবাদ জানান শামা ওবায়েদ ইসলাম এবং কক্সবাজারের শরণার্থী শিবিরে তাঁর সাম্প্রতিক সফরসহ রোহিঙ্গাদের নিয়ে বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন। জবাবে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে সহায়তা করতে যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, সৃজনশীল অর্থনীতি, সাংস্কৃতিক বিনিময়, সংসদীয় কূটনীতি, নারীর ক্ষমতায়ন এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করার বিষয়েও আলোচনা হয়। এ ছাড়া সম্প্রতি যুক্তরাজ্য সফরের প্রসঙ্গ টেনে শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে অক্সফোর্ডের অ্যাশমোলিয়ান জাদুঘরের সঙ্গে সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখার আগ্রহ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com