1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
সরকার ৩১ দফার আলোকে দেশ পুনর্গঠনে কাজ করছে: এমপি সরোয়ার - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ :
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বাঙ্গরা থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার ভারতের গণতান্ত্রিক অধিকার রক্ষায় তরুণদের আন্দোলনে নাহিদ ইসলামের সংহতি পাবনায় ভেজাল দুধ তৈরির দুই কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা সরকার ৩১ দফার আলোকে দেশ পুনর্গঠনে কাজ করছে: এমপি সরোয়ার যুব অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ তদন্তে কমিটি গঠন দিল্লির আন্দোলনের প্রভাব ছড়িয়ে পড়েছে ভা’র’তে’র বিভিন্ন শহরেও ৪৪ তম জাতীয় মহিলা দাবায় শীর্ষে শিরিন, ওয়াদিফা ও দিবা এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আসছে প্রধানমন্ত্রীর নতুন পলিসি: মাহদী আমিন বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
সরকার ৩১ দফার আলোকে দেশ পুনর্গঠনে কাজ করছে: এমপি সরোয়ার

সরকার ৩১ দফার আলোকে দেশ পুনর্গঠনে কাজ করছে: এমপি সরোয়ার

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ৩১ দফার আলোকে দেশ পুনর্গঠনে কাজ করছে। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ইতোমধ্যে সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণের কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি অসহায় পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।

আজ ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬ বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এ কর্মসূচি আয়োজন করে। সরোয়ার আলমগীর বলেন, ফ্যামিলি কার্ডকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনিয়ম ও অভিযোগের খবর পাওয়া যাচ্ছে।

যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহিম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজিব আচার্য্য। প্রশিক্ষণের প্রথম ব্যাচে ফটিকছড়ি ও উত্তর ফটিকছড়ি এলাকার ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।

তাদের মধ্যে প্রতি এলাকার একজন সুপারভাইজার ও ১৪ জন করে তথ্য সংগ্রহকারী রয়েছেন। মোট পাঁচটি ব্যাচে প্রশিক্ষণ সম্পন্ন হবে। প্রাথমিকভাবে উপজেলার পাইন্দং ইউনিয়ন ও উত্তর ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের নির্ধারিত ওয়ার্ডে তথ্য সংগ্রহ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com