1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
৪৪ তম জাতীয় মহিলা দাবায় শীর্ষে শিরিন, ওয়াদিফা ও দিবা - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ :
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বাঙ্গরা থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার ভারতের গণতান্ত্রিক অধিকার রক্ষায় তরুণদের আন্দোলনে নাহিদ ইসলামের সংহতি পাবনায় ভেজাল দুধ তৈরির দুই কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা সরকার ৩১ দফার আলোকে দেশ পুনর্গঠনে কাজ করছে: এমপি সরোয়ার যুব অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ তদন্তে কমিটি গঠন দিল্লির আন্দোলনের প্রভাব ছড়িয়ে পড়েছে ভা’র’তে’র বিভিন্ন শহরেও ৪৪ তম জাতীয় মহিলা দাবায় শীর্ষে শিরিন, ওয়াদিফা ও দিবা এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আসছে প্রধানমন্ত্রীর নতুন পলিসি: মাহদী আমিন বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
৪৪ তম জাতীয় মহিলা দাবায় শীর্ষে শিরিন, ওয়াদিফা ও দিবা

৪৪ তম জাতীয় মহিলা দাবায় শীর্ষে শিরিন, ওয়াদিফা ও দিবা

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এর আর্থিক পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে বার্জার পেইন্টস ৪৪তম জাতীয় মহিলা ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ আনসারের মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন, বাংলাদেশ নৌবাহিনীর মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ এবং মহিলা ক্যান্ডিডেট ইশরাত জাহান দিবা সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

ছয় পয়েন্ট নিয়ে মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন ৫ জন খেলেয়াড় : মানিকগঞ্জের মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা, বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী। সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে ৫ জন খেলোয়াড় মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন।

তারা হলেন : বাংলাদেশ আনসারের মহিলা ফিদে মাস্টার জান্নাতুল ফেরদৌস, বরিশালের জান্নাতুল প্রীতি, এসএসপিএল স্পোর্টিং ক্লাবের জিন্নাত আক্তার শাহনাজ, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারিসা হায়দার ও কুমিল্লার নুশরাত জাহান লিজা। অষ্টম রাউন্ডের খেলা আজ (শনিবার) বাংলাদেশ দাবা ফেডারেশনের হলরুমে অনুষ্ঠিত হয়। অষ্টম রাউন্ডের খেলায় শিরিন মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলোর সাথে, মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরীর সাথে ড্র করেন।

ওয়াদিফা জান্নাতুল প্রীতিকে, দিবা তাসফিয়া তাহসিন প্রিমাকে, রানী হামিদ জারিন তাসনিমকে, মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু সানজিদা শাকিবকে, জিন্নাত আক্তার শাহনাজ মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবাকে, জান্নাতুল ফেরদৌস তাবাসসুম সাদিয়া শাহাজানকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারিসা হায়দার তাসনিয়া তারান্নুম অর্পাকে এবং নুশরাত জাহান লিজা অহন দেকে পরাজিত করেন। আগামীকাল বেলা সাড়ে তিনটা হতে নবম বা শেষ রাউন্ডের খেলা একই স্থানে শুরু হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com