1. admin@thedailyagnikontho.com : admin :
ইরানের হামলায় ইসরাইলের ৮ নিহত, নিখোঁজ ৩৫ জন - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
ইরানের হামলায় ইসরাইলের ৮ নিহত, নিখোঁজ ৩৫ জন

ইরানের হামলায় ইসরাইলের ৮ নিহত, নিখোঁজ ৩৫ জন

ইসরায়েলে রবিবার রাতভর ইরানের চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। আহত হয়েছেন আরো ১০০ জনের মতো। এ ছাড়া এখনো নিখোঁজ রয়েছেন ৩৫ জন। খবর সিএনএন ও টাইমস অব ইসরায়েলের।

খবরে বলা হয়, দেশটির উত্তরের তামরা শহরে শনিবার গভীর রাতে একটি ক্ষেপণাস্ত্র পড়ে চারজন নিহত হন বলে জানিয়েছে পুলিশ। এর আগে ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছিল, একটি আবাসিক ভবনে আঘাত হানায় তিনজন নিহত হয়েছে।

এ ছাড়া ৮ বছর বয়সী আরো এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ জানায়, একটি অস্ত্র সরাসরি আঘাত হানার ফলে ৪০ বছর বয়সী দুই নারী, ২০ বছর বয়সী এক নারী এবং ১৩ বছর বয়সী এক কিশোরী নিহত হয়েছেন।

এ ছাড়া একাধিক বাসিন্দা আহত হয়েছেন এবং ৩৫ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষজনকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। এই হামলাগুলোর ফলে মধ্য ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ১০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com