1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা সক্ষমতা যাচাইয়ে সেনা-নৌ ও যৌথ বাহিনীর বিশেষ মহড়া - দৈনিক অগ্নিকন্ঠ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিশুদের শিক্ষা ও সুরক্ষায় ব্যয় সাধারণ খরচ নয়, বরং দীর্ঘমেয়াদি বিনিয়োগ: মাহ্দী আমিন সংখ্যালঘু হয়ে পড়ার আশঙ্কা, শ্বেতাঙ্গ ব্রিটিশদের বেশি সন্তান নেওয়ার পরামর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১টি শিক্ষক পদ শূন্য রয়েছে: শিক্ষামন্ত্রী ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা সক্ষমতা যাচাইয়ে সেনা-নৌ ও যৌথ বাহিনীর বিশেষ মহড়া ময়মনসিংহে মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ডের’ ঘোষণা দিয়ে সিম বিক্রি তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী অর্থের বিনিময়ে সারের ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয়: চিফ হুইপ দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা সক্ষমতা যাচাইয়ে সেনা-নৌ ও যৌথ বাহিনীর বিশেষ মহড়া

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা সক্ষমতা যাচাইয়ে সেনা-নৌ ও যৌথ বাহিনীর বিশেষ মহড়া

চট্টগ্রাম বন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি ও সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে একটি ‘লাইভ অ্যান্টি-টেররিজম’ বা সন্ত্রাসবিরোধী মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর, ২০২৬) আন্তর্জাতিক জাহাজ ও বন্দর স্থাপনা নিরাপত্তা (আইএসপিএস) কোডের আওতায় এই বিশেষ মহড়া আয়োজন করা হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যানের নির্দেশনায় বন্দরের আইএসপিএস মনিটরিং সেলের সার্বিক প্রস্তুতিতে মহড়াটি সম্পন্ন হয়।

বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মহড়ায় বন্দরের নিরাপত্তার ১, ২ ও ৩ নম্বর স্তর অনুযায়ী বিভিন্ন সম্ভাব্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবিলার বাস্তব অনুশীলন করা হয়। এর মধ্যে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে বন্দরে অনুপ্রবেশ, আকস্মিক অগ্নিকাণ্ড, জোরপূর্বক বন্দর এলাকায় প্রবেশ, সন্দেহজনক বস্তু শনাক্তকরণ, বোমা নিষ্ক্রিয়করণ এবং অস্ত্রসহ সন্দেহজনক যানবাহনের মাধ্যমে বন্দরে প্রবেশের চেষ্টা প্রতিহত করার কৌশল প্রদর্শন করা হয়।

মহড়ার চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনীর বিশেষ কমান্ডো দল সোয়াডস (SWADS) এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় কনটেইনার ইয়ার্ডে আত্মগোপনকারী অনুপ্রবেশকারীদের দ্রুত শনাক্ত ও আটক করার কৌশল তুলে ধরা হয়। মহড়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিজস্ব নিরাপত্তা দলের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনীর অগ্নিনির্বাপণ দল, সোয়াডস, কোস্ট গার্ড, বাংলাদেশ পুলিশ, আনসার এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই মহড়ার মাধ্যমে জরুরি নিরাপত্তা পরিস্থিতিতে সংশ্লিষ্ট সব সংস্থার পারস্পরিক সমন্বয়, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং সম্মিলিতভাবে সাড়া দেওয়ার সক্ষমতা যাচাই করা হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড বা আইএসপিএস কোড অনুসরণ করে দেশের প্রধান এই সমুদ্রবন্দরের নিরাপত্তাব্যবস্থা আরও সুদৃঢ় করার কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com