1. admin@thedailyagnikontho.com : admin :
গাজায় গণহত্যা বন্ধে হেগের রাস্তায় হাজারো মানুষের বিক্ষোভ - দৈনিক অগ্নিকন্ঠ

সোমবার, ১৮ মে ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

সর্বশেষ :
আওয়ামী লীগ সরকারের কারণে জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত: মির্জা ফখরুল ক্ষমতা সীমিত ও রাজনৈতিক ম্যান্ডেটের অভাবে অনেক কাজ করা যায়নি: সাবেক অর্থ উপদেষ্টা রাজবাড়ীতে অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্ব শুরু গবেষণার প্রতিটি ধাপই নতুন জ্ঞান ও অভিজ্ঞতার জন্ম দেয়: বাণিজ্য মন্ত্রী জেলা ছাত্রদলের কমিটিকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় আনন্দ মিছিল মে মাসে এসেছে ১৪টি তেলবাহী জাহাজ, আরও ৫টি আসছে সাতক্ষীরায় এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ৭০ হাজার ৩৮০ মেট্রিক টন সরকারি দল বহু জায়গায় উল্টাপাল্টা করছে: জামায়াত আমির কলকাতায় জুমার নামাজে পুলিশের বাধা, মুসল্লিদের মাঝে হট্টগোল-উত্তেজনা চাহিদা বাড়ায় কোরবানির বাজারে ভালো লাভের আশা পশু ব্যবসায়ীদের
গাজায় গণহত্যা বন্ধে হেগের রাস্তায় হাজারো মানুষের বিক্ষোভ

গাজায় গণহত্যা বন্ধে হেগের রাস্তায় হাজারো মানুষের বিক্ষোভ

গাজায় ‘গণহত্যা’ বন্ধে ডাচ সরকারকে আরও পদক্ষেপ নেওয়ার দাবিতে রোববার হেগ শহরের রাস্তায় লাল পোশাক পরে কয়েক হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও অক্সফামের মতো মানবাধিকার সংগঠনগুলো হেগ শহরের আন্তর্জাতিক বিচার আদালত অভিমুখে এ বিক্ষোভের আয়োজন করে। সেখানে বিক্ষোভকারীরা সারিবদ্ধ হয়ে প্রতীকী ‘লাল রেখা’ তৈরি করেন।

বিক্ষোভকারীদের অনেকে ফিলিস্তিনি পতাকা উড়িয়ে এবং কেউ কেউ ‘স্টপ দ্য জেনোসাইড’ স্লোগান দিয়ে রোববার বিকেলে শহরের একটি কেন্দ্রীয় পার্ককে লাল সমুদ্রে পরিণত করেন। বিক্ষোভকারীরা ‘দৃষ্টি ফিরাবেন না, কিছু করুন’, ‘কুকর্মে ডাচ সহযোগিতা বন্ধ করুন’ এবং ‘শিশুরা ঘুমানোর সময় নীরব থাকুন, তাদের মৃত্যুর সময় নয়’ ইত্যাদি লেখা ব্যানার প্রদর্শন করেন। বিক্ষোভ কর্মসূচির আয়োজকরা ডাচ সরকারকে ইসরাইলের বিরুদ্ধে আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তারা তাদের বক্তব্যে বলেন, গাজার মানুষের অপেক্ষার সময় নেই। গণহত্যা বন্ধ করতে নেদারল্যান্ডসের যথাসাধ্য চেষ্টা করার কর্তব্য রয়েছে।৬৭ বছর বয়সী ডোডো ভ্যান ডের স্লুইস এএফপিকে বলেন, গণহত্যা থামাতে হবে। যথেষ্ট হয়েছে। আমি আর এটা নিতে পারছি না।এর আগে ১৮ মে হেগে এক বিক্ষোভে এক লাখেরও বেশি লোক অংশ নেন। আয়োজকরা এটাকে ২০ বছরের মধ্যে দেশের সবচেয়ে বড় বিক্ষোভ হিসাবে বর্ণনা করেন।

ইসরাইলে হামাসের হামলার জের ধরে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধের সূত্রপাত হয়। সরকারি পরিসংখ্যান অনুসারে এএফপি’র হিসাব অনুযায়ী, এই যুদ্ধে ইসরেইলের এক হাজার ২১৯ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। হামাস ২৫১ জনকে জিম্মি করেছে, যাদের মধ্যে ৫৪ জন এখনও গাজায় আটক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরাইলি সেনাবাহিনীর মতে, জিম্মিদের মধ্যে ৩২ মারা গেছেন।

হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের হামলায় অন্তত ৫৫ হাজার ২০৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। জাতিসংঘ এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে মনে করে। আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা একটি মামলার বিচার চলছে। সেখানে যুক্তি দেওয়া হয়েছে, ইসরাইল গাজায় তাদের কর্মকাণ্ডের মাধ্যমে ১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা কনভেনশন লঙ্ঘন করেছে। ইসরাইল এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com