1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ পুনর্বিবেচনার সুযোগ আছে: আইন উপদেষ্টা - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ :
সশস্ত্র বাহিনীকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার কর্মপরিকল্পনা: প্রধানমন্ত্রী কুমিল্লায় খাবারে ক্ষতিকর রং মেশানোয় দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা সশস্ত্র বাহিনী দিবস: রণাঙ্গনের ঐক্য থেকে আধুনিক প্রতিরক্ষা প্রস্তুতি গঙ্গা ও পদ্মার তথ্য বিনিময়ে ঢাকায় বসছে যৌথ নদী কমিশনের বৈঠক জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা নিশ্চিতের লক্ষ্য: উপাচার্য ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল: ইসি শিশুদের শিক্ষা ও সুরক্ষায় ব্যয় সাধারণ খরচ নয়, বরং দীর্ঘমেয়াদি বিনিয়োগ: মাহ্দী আমিন সংখ্যালঘু হয়ে পড়ার আশঙ্কা, শ্বেতাঙ্গ ব্রিটিশদের বেশি সন্তান নেওয়ার পরামর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১টি শিক্ষক পদ শূন্য রয়েছে: শিক্ষামন্ত্রী ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ পুনর্বিবেচনার সুযোগ আছে: আইন উপদেষ্টা

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ পুনর্বিবেচনার সুযোগ আছে: আইন উপদেষ্টা

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ পুনর্বিবেচনার সুযোগ আছে। সচিবালয়ে জাতিসংঘের বলপ্রয়োগে বা অনিচ্ছাকৃতভাবে গুম সম্পর্কিত কার্যনির্বাহী দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সাথে আলাপকালে উপদেষ্টা আজ এ কথা জানান।

তিনি বলেন, আজ বিকেল ৪টার দিকে আইনটি পর্যালোচনায় গঠিত উচ্চপর্যায়ের কমিটি বৈঠকে বসছে। সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ পর্যালোচনা করে সুপারিশ দিতে আইন উপদেষ্টার নেতৃত্বে কমিটি গঠন করে সরকার। ড. আসিফ নজরুল বলেন, ‘আমি তখন (অধ্যাদেশটি অনুমোদনের সময়) বিদেশে ছিলাম। আমি আইনটি প্রণয়নের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম না।

তো পরবর্তীকালে যখন আমি আইনটি দেখেছি, তারপর আমার কাছে মনে হয় যে কিছু কিছু জায়গায় অবশ্যই এটা পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। আইন উপদেষ্টা জানান, কমিটি আজ বিকেল চারটায় বৈঠকে বসে সরকারি কর্মচারীরা যেসব দাবি দিয়েছেন, সেগুলোর কী কী বিবেচনা করা হবে, কীভাবে করা হবে, তা ঠিক করবে।

ঠিক করার পর যত তাড়াতাড়ি সম্ভব কমিটির প্রতিবেদন উপদেষ্টা পরিষদের বৈঠকে তোলা হবে। এ পরিস্থিতিতে ধৈর্য্য ধরতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের প্রতি অনুরোধ জানিয়ে আইন উপদেষ্টা বলেন, কমিটির কাজ যদি পছন্দ না হয়, তাহলে (কর্মসূচি) দেন।সরকারি কাজে যেন ব্যাঘাত সৃষ্টি না হয়, সেদিকে লক্ষ্য রাখতে কর্মচারীদের প্রতি অনুরোধ জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com