1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
গঙ্গা ও পদ্মার তথ্য বিনিময়ে ঢাকায় বসছে যৌথ নদী কমিশনের বৈঠক - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ :
সশস্ত্র বাহিনীকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার কর্মপরিকল্পনা: প্রধানমন্ত্রী কুমিল্লায় খাবারে ক্ষতিকর রং মেশানোয় দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা সশস্ত্র বাহিনী দিবস: রণাঙ্গনের ঐক্য থেকে আধুনিক প্রতিরক্ষা প্রস্তুতি গঙ্গা ও পদ্মার তথ্য বিনিময়ে ঢাকায় বসছে যৌথ নদী কমিশনের বৈঠক জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা নিশ্চিতের লক্ষ্য: উপাচার্য ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল: ইসি শিশুদের শিক্ষা ও সুরক্ষায় ব্যয় সাধারণ খরচ নয়, বরং দীর্ঘমেয়াদি বিনিয়োগ: মাহ্দী আমিন সংখ্যালঘু হয়ে পড়ার আশঙ্কা, শ্বেতাঙ্গ ব্রিটিশদের বেশি সন্তান নেওয়ার পরামর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১টি শিক্ষক পদ শূন্য রয়েছে: শিক্ষামন্ত্রী ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
গঙ্গা ও পদ্মার তথ্য বিনিময়ে ঢাকায় বসছে যৌথ নদী কমিশনের বৈঠক

গঙ্গা ও পদ্মার তথ্য বিনিময়ে ঢাকায় বসছে যৌথ নদী কমিশনের বৈঠক

গঙ্গা ও পদ্মা নদীর পানি বণ্টনসংক্রান্ত তথ্য-উপাত্ত বিনিময়ের লক্ষ্যে রোববার (২২ নভেম্বর, ২০২৬) ঢাকায় বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে আগামী ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হতে যাওয়া ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ বাড়ানো কিংবা নতুন চুক্তির বিষয়টি এবারের বৈঠকের আলোচ্যসূচিতে রাখা হয়নি বলে যৌথ নদী কমিশন সূত্রে জানা গেছে।

এর আগে গত ২২ মে ভারতের কলকাতায় গঙ্গার পানি বণ্টনের তথ্য আদান-প্রদানের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদী বিদ্যমান চুক্তির আওতায় এটিই দুই দেশের মধ্যকার সর্বশেষ আনুষ্ঠানিক বৈঠক হিসেবে বিবেচিত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, উজানে গঙ্গা নদীর ওপর বিভিন্ন অবকাঠামো ও জলবিদ্যুৎ প্রকল্পের কারণে শুকনো মৌসুমে বাংলাদেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে পদ্মা নদীর প্রবাহ কমে যায়, যা কৃষি, মৎস্য ও পরিবেশের ওপর প্রভাব ফেলে। ১৯৭৭ সালে প্রথমবার বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয় এবং পরবর্তীতে ১৯৯৬ সালে ৩০ বছর মেয়াদী নতুন চুক্তি করা হয়। বিদ্যমান চুক্তির বিধান অনুযায়ী, প্রতি বছর ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত শুকনো মৌসুমে উভয় দেশ ১০ দিন পরপর ৩৫ হাজার কিউসেক পানি পাওয়ার কথা রয়েছে।

আগামী ১২ ডিসেম্বর ৩০ বছর মেয়াদী চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে সাম্প্রতিক দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েন নতুন চুক্তি বা মেয়াদ নবায়নের প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে বলে সংশ্লিষ্ট মহল আশঙ্কা প্রকাশ করছে। পাশাপাশি বাংলাদেশের পক্ষ থেকে দাবি উঠেছে, ভবিষ্যতে চুক্তি নবায়ন করা হলে সেখানে ন্যায্য হিস্যা অনুযায়ী সুনির্দিষ্ট পরিমাণ পানি পাওয়ার নিশ্চয়তা সংক্রান্ত শর্ত যুক্ত করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com