1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
দিনাজপুরে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
দিনাজপুরে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

দিনাজপুরে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

দিনাজপুর জেলার ফুলবাড়ী ও নবাবগঞ্জ উপজেলায় পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে।পুলিশ জানায়, আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার রাজারামপুর ডাঙ্গাপাড়ায় এবং একই মহাসড়কে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজিতপুর ব্রিজের কাছে এই পৃথক দু’টি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোটরসাইকেল আরোহী জেলার কাহারোল উপজেলার জগন্নাথপুর রামপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম সাজু (৩৩), অপরজন একই উপজেলার জয়রামপুর গ্রামের আব্দুর রাজ্জাক এর ছেলে মোতালেব হোসেন (২৭) এবং ট্রাক চালক জেলার পার্বতীপুর উপজেলার চন্ডিপুর গ্রামের হায়দার আলীর ছেলে মো. আলম হোসেন (২৮)।ফুলবাড়ী থানার ওসি পরিদর্শক একেএম খন্দকার মহিব্বুল ইসলাম ও নবাবগঞ্জ থানার ওসি পরিদর্শক কর্মকর্তা আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের সূত্রটি জানায়, সাজেদুল ইসলাম সাজু ও মোতালেব হোসেন সকালে তাদের বাড়ী থেকে মোটরসাইকেল যোগে ঢাকা যাওয়ার জন্য দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক দিয়ে রওনা দেন। সকাল সাড়ে ১০ টায় জেলার ফুলবাড়ী উপজেলার রাঙ্গমাটি বিজিবি ক্যাম্প সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকা পৌঁছালে, প্লাস্টিকের ঝুড়ি বোঝাই একটি ট্রাক ফুলবাড়ী থেকে দিনাজপুরে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে ।

এতে ট্রাকটি সড়কের পাশে উল্টে যায় এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এসময় মোটরসাইকেল চালক মোতোলেব ও সাজু গুরুতর আহত হয়। স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। দু’র্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

এব্যাপারে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে বলে জানান, ফুলবাড়ী থানার ওসি পরিদর্শক ।অপরদিকে আজ সকাল ১০ টায় একই রাস্তায় জেলার নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজিতপুর ব্রিজের কাছে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একটি ট্রাকের চালক মো. আলম হোসেন (২৮) মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে।

পুলিশের সূত্রটি জানায়, নিহত ৩ জনের লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। ময়না-তদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়না তদন্ত সম্পূর্ণ হলে লাশ ৩’টি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় কবলিত ট্রাক ও মোটরসাইকেল পুলিশের হেফাজতে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com