মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
মোঃ মাহবুবুল আলম মামুন সরকার, কুমিল্লা উত্তর প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার কামাল্লা ডি আর উচ্চ বিদ্যালয় মাঠে আজ বিকাল ৫টায় “একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে” মাদক বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কামাল্লা ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আনোয়ার হোসেন চৌধুরী।
সমাবেশে বক্তব্য রাখেন চৌধুরী রকিবুল হক শিপন, সাবেক সহ-সভাপতি, ছাত্রদল, কুমিল্লা উত্তর জেলা। তিনি মাদকের ভয়াবহতা তুলে ধরে যুব সমাজকে সচেতন হওয়ার আহ্বান জানান। এছাড়া উপস্থিত ছিলেন কামাল্লা হাইস্কুলের শিক্ষকমন্ডলী, কামাল্লা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার ইংরেজি শিক্ষক মোঃ মোরশেদ আলম, জসিম চৌধুরী, মুহুরী মহসিন , ডাক্তার মোঃ হেলালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমাবেশ শেষে মাদক বিরোধী র্যালি কামাল্লা বাজার প্রদক্ষিণ করে।
Leave a Reply