1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ

সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ

সাতক্ষীরা জেলায় আজ নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ অনুমোদিত ২০২৫-২৬ অর্থবছরের অনুদানের ১৫ লাখ ১১ হাজার ছয়শ’ টাকার চেক বিতরণ করা হয়েছে। আজ সোমবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের সাতক্ষীরা জেলা কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়।

সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহার।

এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক সঞ্জিত কুমার, জেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে জেলার ৫০ টি স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com