1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৬ জন - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৬ জন

রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৬ জন

রাশিয়া রাতভর ৬২০টিরও বেশি ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনের বিভিন্ন এলাকায়। রাশিয়ার এ হামলায় কমপক্ষে ছয় ব্যক্তি নিহত এবং অনেকেই আহত হয়েছে। এ দিকে শনিবার ইউক্রেন জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে আরো প্যাট্রিয়ট বিমান-প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে। এ জন্য তারা একটি চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভাষণে বলেছেন, ‘রাশিয়ানরা আমাদের দেশের বিরুদ্ধে তাদের নির্দিষ্ট সন্ত্রাসী কৌশল ব্যবহার করে চলেছে। রাশিয়া ইউক্রেনের বিভিন্ন শহর এবং বিভিন্ন অঞ্চলে মারাত্নক আঘাত করছে। মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধবিরতি আলোচনা স্থগিত থাকায় সাম্প্রতিক মাসগুলোতে মস্কো বিমান হামলা বাড়িয়েছে।

জেলেনস্কি ইরানের তৈরি ড্রোনের কথা উল্লেখ করে বলেন, ‘ছাব্বিশটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৫৯৭টি ড্রোন নিক্ষেপ করেছিল রাশিয়া, যার মধ্যে অর্ধেকেরও বেশি ছিল ‘শাহেদ’ নামের ড্রোন।’ ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা ৩১৯টি শাহেদ ড্রোন এবং ২৫টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তারা আরো জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ২০টি ড্রোন ‘পাঁচটি স্থানে আঘাত করেছে।

জেলেনস্কি বলেছেন, পূর্ব ও দক্ষিণের সম্মুখ রেখা থেকে অনেক দূরে দক্ষিণ-পশ্চিম চেরনিভতসি অঞ্চলে এই হামলায় কমপক্ষে দুইজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ‘পশ্চিমে লভিভে ১২জন আহত হয়েছেন। কর্মকর্তারা আরো জানিয়েছেন, ডিনিপ্রোপেট্রোভস্কে দুইজন এবং খারকিভে তিনজন আহত হয়েছেন।

স্থানীয় প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, রাশিয়া উত্তর-পূর্ব সুমি অঞ্চলে ‘বেসামরিক লোকদের বাড়িতে বোমা হামলা চালিয়েছে। হামলার ফলে দুজন নিহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com