1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
শহীদ আবু সাঈদের আদর্শ ছিল সত্য ও ন্যায়ের: উপদেষ্টা আসিফ নজরুল - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
শহীদ আবু সাঈদের আদর্শ ছিল সত্য ও ন্যায়ের: উপদেষ্টা আসিফ নজরুল

শহীদ আবু সাঈদের আদর্শ ছিল সত্য ও ন্যায়ের: উপদেষ্টা আসিফ নজরুল

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, শহীদ আবু সাঈদের আদর্শ ছিল সত্য ও ন্যায়ের। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলেই আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার হবে। আজ বুধবার দুপুরে শহীদ আবু সাঈদের শাহাদাতবার্ষিকী ও ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এ সময় ড. আসিফ নজরুল বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলনে বহু মানুষ বহু ভাবে মারা যায়। কিন্তু আবু সাঈদের মতো এভাবে কেউ মারা যাননি। আবু সাঈদের আত্মত্যাগে অনুপ্রাণিত হয়ে দেশের ১ হাজারের বেশি তরুণ আত্মাহুতি দিয়েছে উল্লেখ করে তিনি নিজেকেই প্রশ্ন রেখে বলেন, এতবড় আত্মদানের যথাযথ স্বীকৃতি ও সম্মান দেওয়ার সাধ্য কি আমাদের আছে? আসলে নেই, কিন্তু আমরা চেষ্টা করছি।

তিনি বলেন, আবু সাইদ হত্যার জন্য স্পষ্টভাবে যে দু‘জন পুলিশ কনস্টেবল দায়ী ছিল, তারা দু‘জনেই গ্রেফতার হয়েছে। তাদের বিচার কাজ শুরু হয়েছে। নিশ্চিত করে বলতে পারি, এই বিচার কাজ পূর্ণ গতিতে এগিয়ে চলেছে। এখানে কারও কোন রকম গাফিলতি নেই। আমার দৃঢ় বিশ্বাস, আমাদের সরকারের শাসনামলেই আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার আপনারা দেখে যাবেন।

আইন উপদেষ্টা বলেন, শেখ হাসিনা কথায়-কথায় তার বাবার মৃত্যুর কথা বলতেন। এরপরও তার বাবার হত্যার বিচার করতে সাড়ে তিন বছর সময় লেগেছে। আমরা শেখ হাসিনার আমলের মতো যেনতেন বিচার করতে আসিনি। আমরা সারা পৃথিবীর কাছে গ্রহণযোগ্য হবে এমন একটি বিচার করতে চাই। উপদেষ্টা বলেন, আবু সাঈদের মৃত্যুর ঘটনা ১৬ তারিখে দেখিনি।

পরদিন ১৭ জুলাই বিকেলে দেখেছি। যে ছেলে এভাবে মরতে পারে একজন অভিভাবক হিসেবে বসে থাকতে পারিনি। আমার মনে হয়েছিল, আমাদের আর ভয় পাওয়ার কিছু নেই। আবু সাঈদের আদর্শ ছিল সত্য ও ন্যায়ের। মৃত্যুর জন্য সে প্রস্তুত ছিল। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আবু সাঈদের বাবা মকবুল হোসেন, সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকত আলী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com