1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
এনসিপিসহ ২২ দলের মাঠপর্যায়ের তদন্ত প্রতিবেদন ৩১ আগস্টের মধ্যে চায় ইসি - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
এনসিপিসহ ২২ দলের মাঠপর্যায়ের তদন্ত প্রতিবেদন ৩১ আগস্টের মধ্যে চায় ইসি

এনসিপিসহ ২২ দলের মাঠপর্যায়ের তদন্ত প্রতিবেদন ৩১ আগস্টের মধ্যে চায় ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) নতুন ২২টি রাজনৈতিক দলের মাঠপর্যায়ের তদন্ত প্রতিবেদন ৩১ আগস্টের মধ্যে দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন মাঠপর্যায়ে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন। নির্দেশনায় বলা হয়, ‘জেলা পর্যায়ে দায়িত্বে থাকা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা বা অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তারা সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নথি যাচাই করে নির্ধারিত চেকলিস্ট পূরণ করবেন।

সব কাগজপত্র যথাযথভাবে পৃষ্ঠা নম্বর দিয়ে সিলগালা করে বিশেষ খামে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে পাঠাতে হবে। পরবর্তীতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা রাজনৈতিক দলভিত্তিকভাবে খাম একত্রিত করে গোপনীয়ভাবে ইসি সচিবালয়ে পাঠাবেন। একইভাবে উপজেলা পর্যায়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করবেন উপজেলা নির্বাচন কর্মকর্তারা। তারাও যাচাইকৃত তথ্য ও নথি সিলগালা করে জেলা পর্যায়ে পাঠাবেন।

জেলা নির্বাচন কর্মকর্তারা উপজেলা থেকে প্রাপ্ত খামগুলো রাজনৈতিক দলভিত্তিকভাবে একত্রিত করে সিলগালা খামে ইসি সচিবালয়ে পাঠাবেন। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, মাঠপর্যায়ের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর কমিশন তা পর্যালোচনা করে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবে।প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ ২২টি রাজনৈতিক দল হলো- ফরোয়ার্ড পার্টি, আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), মৌলিক বাংলা।

বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, জাতীয় জনতা পার্টি, জনতার দল, জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাতীয় লীগ, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি (এম), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ), জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), বাংলাদেশ সল্যুশন পার্টি এবং নতুন বাংলাদেশ পার্টি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com