1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকের ৩৭% বাংলাদেশি, যা সর্বোচ্চ - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকের ৩৭% বাংলাদেশি, যা সর্বোচ্চ

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকের ৩৭% বাংলাদেশি, যা সর্বোচ্চ

মালয়েশিয়ায় বৈধভাবে কাজ করছেন ৮ লাখের বেশি বাংলাদেশি। এ সংখ্যা দেশটির মোট বিদেশি শ্রমশক্তির ৩৭ শতাংশ, যা সর্বোচ্চ। সোমবার (২৫ আগস্ট) দেশটির পার্লামেন্টে সংসদ সদস্য হাসান করিমের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য দেয়। এরপর মঙ্গলবার দ্য স্টার পত্রিকার খবরে এ তথ্য উঠে আসে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত অস্থায়ী ওয়ার্ক পারমিটে কাজ করছেন ৮ লাখ ৩ হাজার ৩৩২ জন বাংলাদেশি। তারা মূলত স্বল্পদক্ষ খাতে কর্মরত। মন্ত্রণালয় জানায়, করোনার পর ২০২২ সালে আবার উন্মুক্ত হয় মালয়েশিয়ার শ্রমবাজার। সে বছরই ৪৯ হাজার ৩৫৩ বাংলাদেশি দেশটিতে পাড়ি জমান।

পরের বছর বিদেশি কর্মী নিয়োগে শিথিলতা আনা হলে আরও ৩ লাখ ৯৭ হাজার ৫৪৮ বাংলাদেশি সেখানে প্রবেশ করেন। তবে কিছু দুঃসংবাদও রয়েছে। ২০২২ সালে ২০ হাজার ৩৩১ জন এবং ২০২৩ সালে ২৩ হাজার ৬৫ জন বাংলাদেশি শ্রমিককে দেশে ফেরত পাঠানো হয়।

তারা মূলত চুক্তির মেয়াদ শেষ বা অন্য জটিলতায় পড়ে চাকরি হারান। এছাড়া, ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবস্থান করায় ৭৯০ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com