1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
মনোহরদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করলেন আইন উপদেষ্টা - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
মনোহরদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করলেন আইন উপদেষ্টা

মনোহরদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করলেন আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জেলার মনোহরদী উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন। আজ রোববার সকালে মনোহরদী ডাকবাংলোতে এসে পৌঁছান আইন উপদেষ্টা। কিছুক্ষণ বিশ্রাম শেষে আকস্মিকভাবে তিনি গোতাশিয়া ইউনিয়নে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এমএ মুহাইমিন আল জিহান এবং সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া।

সংশ্লিষ্টরা জানান, এই আকস্মিক পরিদর্শনের উদ্দেশ্য ছিল প্রতিষ্ঠানটির কার্যক্রম সরেজমিন পর্যবেক্ষণ এবং প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রমের গুণগতমান মূল্যায়ন।

প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. সোহরাব হোসেন মোল্লা জানান, হঠাৎ এই পরিদর্শনে আমরা কিছুটা অবাক হলেও, এটি আমাদের কাজের গুণগতমান উন্নয়নে উৎসাহ জোগাবে। এছাড়াও আইন উপদেষ্টা মাধবদীতে পাঁচদোনা এলাকায় গিরিশচন্দ্র সেনের বাড়িও পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com