1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
জাপানে ভালুকের আক্রমণ বৃদ্ধি, অস্ত্র রাখার নিয়মে শিথিলতা - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
জাপানে ভালুকের আক্রমণ বৃদ্ধি, অস্ত্র রাখার নিয়মে শিথিলতা

জাপানে ভালুকের আক্রমণ বৃদ্ধি, অস্ত্র রাখার নিয়মে শিথিলতা

জাপানে সম্প্রতি ভালুকের আক্রমণ বেড়ে যাওয়ার পর আজ সোমবার বন্দুক রাখার নিয়ম শিথিল করা হয়েছে। এর ফলে শিকারিদের রাইফেল ব্যবহারে আর কড়াকড়ি থাকছে না। জাপানের রাজধানী টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, জনসংখ্যা কমে যাওয়া এবং জলবায়ু পরিবর্তনের ফলে জাপানের আবাসিক এলাকায় বন্য ভালুকের উপস্থিতি বাড়ছে।

চলতি বছরের এপ্রিল থেকে সে দেশে ভালুকের আক্রমণে চারজনের প্রাণ গেছে। গত আগস্ট মাসে হোক্কাইদোতে একজন পর্বতারোহী ভালুকের আক্রমণে প্রাণ হারিয়েছে এবং এ ঘটনায় আরো কয়েক ডজন মানুষ আহত হয়েছে। গত জুলাইয়ে উত্তরাঞ্চলীয় শহর কিতাকিতা’র উপকণ্ঠে প্রতিবন্ধী আশ্রয়কেন্দ্রের বাইরে ভালুকের আক্রমণে একজন নারী অজ্ঞান হয়ে পড়েছিলেন।

ওই মাসেই গলফ খেলার মাঠে ভালুক ঢুকে পড়ায় খেলা স্থগিত রাখতে হয়েছিল। এছাড়া জুনে স্থানীয় একটি বিমানবন্দরের রানওয়েতে একটি ভালুককে ঘুরে বেড়াতে দেখা গেছে। জাপানে অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর হিসেবেই সবার জানা। সেখানে শিকারের জন্য রাইফেল ব্যবহারে পুলিশের অনুমতি নিতে হয়। তবে, আজ থেকে লোকজনের নিরাপত্তা নিশ্চিতের জন্য জরুরি পরিস্থিতিতে শিকারিদের রাইফেল ব্যবহারের অনুমতি দিতে পারবেন নগর ও শহরের কর্মকর্তারা ।

এ বছরের মার্চ পর্যন্ত গত অর্থবছরে জাপানে ৮৫ জন ব্যক্তি ভালুকের আক্রমণের শিকার হয়েছে এবং তাদের মধ্যে তিনজন মারা গেছে। একই সময়ে ৫ হাজার ১৩৬টি ভালুক হত্যা করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, গ্রামীণ এলাকায় জনসংখ্যা হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের কারণে ভালুকের খাদ্য ও শীতনিদ্রার সময় প্রভাবিত হচ্ছে। এর ফলে বেশি সংখ্যক ভালুক লোকালয়ে চলে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com