1. admin@thedailyagnikontho.com : admin :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স রিলিজ স্লিপে ভর্তি বিজ্ঞপ্তি - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স রিলিজ স্লিপে ভর্তি বিজ্ঞপ্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স রিলিজ স্লিপে ভর্তি বিজ্ঞপ্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপে অনলাইন আবেদন করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৭ সেপ্টেম্বর বিকাল ৪টা থেকে শুরু হয়ে ১৭ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। আজ বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে যেসব আবেদনকারী মেধা তালিকায় স্থান পায়নি, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি, মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছেন, সে সব আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই অনলাইনে রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে হবে।

এতে আরও বলা হয়েছে, কলেজ কর্তৃক যেসকল আবেদনকারীর প্রাথমিক আবেদন অনলাইনে নিশ্চয়ন করা হয়নি, সেসকল আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। শিক্ষার্থীদের পছন্দ অনুযায়ী তিনটি কলেজে বিষয় নির্ধারণ করে রিলিজ স্লিপের আবেদন ফরম পূরণ করতে হবে।এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট Prospectus/Important Notice অপশন থেকে জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com