1. admin@thedailyagnikontho.com : admin :
মহানবী (সা.)-এর জীবনাদর্শ তরুণ প্রজন্মকে আলোড়িত করবে: ধর্ম উপদেষ্টা - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
মহানবী (সা.)-এর জীবনাদর্শ তরুণ প্রজন্মকে আলোড়িত করবে: ধর্ম উপদেষ্টা

মহানবী (সা.)-এর জীবনাদর্শ তরুণ প্রজন্মকে আলোড়িত করবে: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, বর্তমানে তরুণ প্রজন্ম সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রযুক্তি ও বিভিন্ন সাংস্কৃতিক চ্যালেঞ্জের মুখোমুখি। এ চ্যালেঞ্জ মোকাবিলায় রাসুল (সা.)-এর সীরাত তাদেরকে মুক্তির পথ দেখাবে। মহানবী (সা.)-এর জীবনাদর্শ তরুণ প্রজন্মকে আলোড়িত করবে। আজ মঙ্গলবার দুপুরে পাকিস্তানের লাহোর শরীফ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ধর্ম উপদেষ্টা এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, তরুণ প্রজন্ম একটি জাতির শক্তি, ভবিষ্যৎ নেতৃত্ব এবং উন্নয়নের প্রধান চালিকাশক্তি। ইসলামে তরুণদের বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে এবং তাদেরকে সঠিকভাবে গড়ে তোলার গুরুত্ব রাসুল (সা.)-এর সীরাতে স্পষ্টভাবে ফুটে উঠেছে। মহানবী (সা.)-এর জীবনাচরণ, শিক্ষা ও দিকনির্দেশনা প্রতিটি মুসলিম তরুণের প্রেরণার উৎস।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, রাসুল (সা.)-এর সীরাত অনুসরণের মাধ্যমে তরুণদের মাঝে সততা, নৈতিকতা, দায়িত্বশীলতা ও জ্ঞানার্জনের স্পৃহা জাগ্রত করা সম্ভব হলে তারা কেবল ব্যক্তি জীবনই নয়, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। তিনি তরুণ প্রজন্মকে মহানবী (সা.)-এর আদর্শে জীবন গড়ার আহ্বান জানান।

মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. রওশিন রেজার সভাপতিত্বে এ অনুষ্ঠানে পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান বক্তব্য রাখেন। এসময় অন্যান্যের মধ্যে উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, কাউন্সিলর (প্রেস) মোহাম্মদ তৈয়ব আলীসহ মেডিকেল কলেজের শিক্ষক ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে উপদেষ্টা উপমহাদেশে অন্যতম প্রসিদ্ধ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আশরাফিয়া পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com