1. admin@thedailyagnikontho.com : admin :
ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়বে তরুণ প্রজন্মের ওপর: পরিবেশ উপদেষ্টা - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়বে তরুণ প্রজন্মের ওপর: পরিবেশ উপদেষ্টা

ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়বে তরুণ প্রজন্মের ওপর: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়বে বর্তমান তরুণ প্রজন্মের ওপর। ভবিষ্যৎ সুরক্ষায় মূল্যবোধ, সততা ও দীর্ঘমেয়াদি চিন্তাভাবনা গড়ে তোলাই জরুরি।তিনি বলেন, আমাদের প্রজন্মের তুলনায় যুব প্রজন্ম এই সংকটের মোকাবিলায় আরও বেশি অবদান রাখতে পারবে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর পানি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে ‘এনডিসি ৩.০ ফর সিওপি৩০ স্টেকহোল্ডার রিকমেন্ডেশনস’ শীর্ষক প্রস্তাবনাপত্র হস্তান্তর করে ইয়ুথ ফর এনডিসি ও তাদের অংশীদাররা। আসন্ন জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (সিওপি৩০)-এর আগে বাংলাদেশ সরকারের হালনাগাদ জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) জমাদানের প্রক্রিয়ায় এ প্রস্তাবনা সহায়ক হবে।

পরিবেশ উপদেষ্টা বলেন, সরকার প্রায়ই নিজস্ব নীতি প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে। তাই সমাজ থেকে আসা উদ্যোগগুলো নতুন মূল্যবোধ তৈরি ও তা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজে মূল্যবোধ রাতারাতি তৈরি হয় না, ধীরে ধীরে বিকশিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়ুথ ফর এনডিসির প্রতিষ্ঠাতা আমানুল্লাহ পরাগ; ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ মিশনের ফার্স্ট কাউন্সেলর ও টিম লিডার (গ্রিন ইনক্লুসিভ ডেভেলপমেন্ট) এডউইন কোককক; জার্মান দূতাবাসের কাউন্সেলর ও প্রধান (ডেভেলপমেন্ট কো-অপারেশন) উলরিখ ক্লেপম্যান; এবং সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও ডেপুটি হেড (ডেভেলপমেন্ট কো-অপারেশন) নায়োকা মার্টিনেজ ব্যাকস্ট্রম।

এছাড়াও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-এর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। প্রস্তাবনা পত্রে এনার্জি, কৃষি, বন ও নগরায়ণ- এই চারটি খাতভিত্তিক আলোচনার মাধ্যমে প্রণীত ১৪টি কার্যকরী সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com