1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
ইইউ প্রাক নির্বাচনী তথ্য-অনুসন্ধানী দলের সঙ্গে ইসি কর্মকর্তাদের বৈঠক শুরু - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
ইইউ প্রাক নির্বাচনী তথ্য-অনুসন্ধানী দলের সঙ্গে ইসি কর্মকর্তাদের বৈঠক শুরু

ইইউ প্রাক নির্বাচনী তথ্য-অনুসন্ধানী দলের সঙ্গে ইসি কর্মকর্তাদের বৈঠক শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশে পর্যবেক্ষণ মিশন প্রেরণের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আট সদস্যের নির্বাচনী তথ্য-অনুসন্ধানী দলের বৈঠক শুরু হয়েছে। আজ সোমবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে বিকেল ৩টা থেকে ইসির সভা কক্ষে ইসি সচিবালয়ের যুগ্ম-সচিব (নির্বাচন ব্যবস্থাপনা-২) মো. মঈন উদ্দীন খানের নেতৃত্বে ইসির চার কর্মকর্তার সঙ্গে তারা বৈঠক করছেন।

আট সদস্যের ইইউ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন সিনিয়র ইলেকশন এক্সপার্ট রিকার্ডো সেলেরি। ইসির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ইইউ প্রতিনিধিদল বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহর (অব.) সঙ্গে তারা সাক্ষাৎ করবেন বলে ইসি সচিবলয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) ও বিকল্প তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. আশাদুল হক বাসসকে জানান।

ইসির কর্মকর্তারা জানান, ইইউ প্রাক নির্বাচনি তথ্য-অনুসন্ধানী দল মূলত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে সরকারি ও বেসরকারি বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করছে। পরবর্তীতে ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত পদ্ধতি অনুযায়ী তথ্য-অনুসন্ধানী দলের সুপারিশের ভিত্তিতে নির্বাচন সময়ে ইইউ বাংলাদেশে সম্ভাব্য পর্যবেক্ষণ মিশন প্রেরণের বিষয়টি বিবেচনা করবে।

এর আগে বৃহস্পতিবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল ২২ সেপ্টেম্বর ইসি কার্যালয়ে আসবেন। তারা একজন নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবেন। একই দিনে ইসি সচিবালয়ের কর্মকর্তা পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গেও তাদের বৈঠক হবে।

তিনি জানান, এ বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, ভোটের আগে সারা দেশে রাজনৈতিক পরিবেশ এবং অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। ইসি কর্মকর্তারা মনে করছেন, এ ধরনের বৈঠক দেশের নির্বাচনী প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে সহায়তা করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com