1. admin@thedailyagnikontho.com : admin :
হোয়াইট হাউস থেকে পোশাকের ব্র্যান্ড চালু করলেন ট্রাম্পের নাতনি - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
হোয়াইট হাউস থেকে পোশাকের ব্র্যান্ড চালু করলেন ট্রাম্পের নাতনি

হোয়াইট হাউস থেকে পোশাকের ব্র্যান্ড চালু করলেন ট্রাম্পের নাতনি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাতনি কাই নিজের নামে পোশাকের একটি ব্র্যান্ড চালু করেছেন। ব্র্যান্ডের প্রচারের জন্য হোয়াইট হাউসে কিছু ছবিও তুলেছেন তিনি। কাই ব্র্যান্ডের সুইটশার্ট ১৩০ মার্কিন ডলারে বিক্রির ঘোষণা দেওয়া হয়। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। গতকাল শুক্রবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপ করছিলেন ডোনাল্ড ট্রাম্প।

এসময় ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের মেয়ে কাই নিজের ব্র্যান্ডের পোশাক পরে দাদার পাশে দাঁড়িয়েছিলেন। ওয়াশিংটনে প্রেস কনফারেন্সে নিজের ১৮ বছর বয়সী নাতনিকে দেখিয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘যাই হোক, এ হলো কাই। গত বছর রিপাবলিকান জাতীয় সম্মেলনে সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছিলেন কাই।

দাদার মতো নাতনিরও গলফ খেলা ভীষণ পছন্দের। মার্কিন প্রেসিডেন্টের নাতি-নাতনিদের মধ্যে জ্যেষ্ঠ কাই। তিনি ২০২৬ সালে মায়ামি বিশ্ববিদ্যালয়ের গলফ টিমে যোগ দেওয়ার সম্ভাবনা আছে। গত বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় নিজের পোশাক ব্র্যান্ড চালু করার ঘোষণা দিয়েছেন কাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com