1. admin@thedailyagnikontho.com : admin :
গণহত্যাকারীদের প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে: চিফ প্রসিকিউটর - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
গণহত্যাকারীদের প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে: চিফ প্রসিকিউটর

গণহত্যাকারীদের প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে: চিফ প্রসিকিউটর

২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার সঙ্গে জড়িত প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে। কেউ পার পেয়ে যাবেন, কাউকে ইনডেমনিটি (দায়মুক্তি) দেওয়া হবে, কিংবা কেউ পালিয়ে থেকে রক্ষা পাবেন- এ ধরনের দুরাশা করে কোনো লাভ নেই। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

তিনি বলেন, ন্যায়বিচার সবসময় নিজস্ব গতিতে এগোয়। আইন নিরপেক্ষভাবে কাজ করে। কেউ অপরাধ করে পার পেয়ে যাবেন- এমন বিশ্বাসের কোনো সুযোগ বাংলাদেশে থাকবে না। এতদিন যারা বিচার বিলম্ব নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন, তাঁদের জন্য এটি একটি স্পষ্ট জবাব।চিফ প্রসিকিউটর আরও বলেন, তদন্তের জন্য প্রয়োজনীয় সময় ইতোমধ্যে অতিক্রান্ত হয়েছে।

তদন্ত প্রতিবেদন হাতে আসার পর একের পর এক আনুষ্ঠানিক চার্জ দাখিল করা হচ্ছে। বিচার কার্যক্রম শুরু হয়েছে এবং বেশ কয়েকটি মামলা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জাতির প্রত্যাশা ছিল- এই নিকৃষ্টতম হত্যাকারীদের, মানবতাবিরোধী অপরাধ সংঘটনকারীদের বিচার যেন বাংলাদেশেই হয়। সে পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সঠিকভাবে এগোচ্ছে। আশা করছি, মানুষের প্রত্যাশিত সময়ের মধ্যেই এই বিচারকাজ সম্পন্ন করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com