1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
মালদ্বীপের প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশি রাষ্ট্রদূতের - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
মালদ্বীপের প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশি রাষ্ট্রদূতের

মালদ্বীপের প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশি রাষ্ট্রদূতের

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের নতুন হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর কাছে পরিচয়পত্র পেশ করেছেন। রাজধানী মালেতে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজের পরিচয়পত্র পেশ করেন ড. নাজমুল। সোমবার পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, রোববার প্রতিরক্ষা বাহিনীর (এমএনডিএফ) ড্রাম ও ট্রাম্পেট ব্যান্ডের উপস্থিতিতে প্রথাগত সাংস্কৃতিক শোভাযাত্রা ‘হাইকোলহু’ সহকারে মালদ্বীপ জাতীয় নতুন হাইকমিশনারকে রিপাবলিক স্কয়ার থেকে প্রেসিডেন্টের কার্যালয়ে নেওয়া হয়। এটি দেশটির ঐতিহ্যবাহী অভ্যর্থনার অংশও। সেখানে প্রেসিডেন্ট মুইজ্জুর কাছে পরিচয়পত্র পেশ করেন ড. নাজমুল ইসলাম।

পরে মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে দীর্ঘমেয়াদী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা নিয়ে আলোচনা করেন। তারা দু’দেশের জনগণের মধ্যে গড়ে ওঠা দৃঢ় আন্তরিক বন্ধন এবং পারস্পরিক সহযোগিতা ও সমর্থনের দীর্ঘ ইতিহাস গুরুত্বসহকারে উল্লেখ করেন। বৈঠকে উভয় পক্ষ কৃষি, অর্থনৈতিক উন্নয়ন, উচ্চশিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়েও আলোচনা করেন।

এ সময় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারা। বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয় ১৯৭৮ সালের ২২ সেপ্টেম্বর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com