1. admin@thedailyagnikontho.com : admin :
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আজ সন্ধ্যা ৭টা ২০ মিনিটে পুরান ঢাকার লালবাগ কেল্লা চত্বরে উপমহাদেশীয় শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি পুরুষ ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র ১৬৩তম জন্মবার্ষিকী উদযাপনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র প্রপৌত্র সিরাজ আলী খান সরদে অসাধারণ শাস্ত্রীয় সংগীত পরিবেশন করেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর একটি ভিডিও বার্তার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র জীবন ও কর্মের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।এরপর খেয়াল (রাগ-ভীমপলশ্রী) পরিবেশন করেন পণ্ডিত অসিত দে।

পরবর্তীতে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের নবীন প্রজন্মের শিল্পীবৃন্দ এবং ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র প্রৌপোত্র সিরাজ আলী খান। রাত ৮টা ৪৫ মিনিটে রাগ কিরওয়ানি পরিবেশন করেন বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। সংগীত পরিচালনায় ছিলেন মৈত্রী সরকার। শিক্ষার্থীদের মধ্যে ছিলেন অভিজিৎ কুন্ডু (কণ্ঠ-ধ্রুপদ), প্রশান্ত ভৌমিক (তবলা), ফাহমিদা নাজনীন (তবলা), শুক্লা হালদার (এস্রাজ), নিলয় হালদার (সারেঙ্গি), ইসরা ফুলঝুরি খান (সরোদ), ইলহাম ফুলঝুরি খান (সরোদ), সোহিনী মজুমদার (সেতার), মোহাম্মাদ কাওছার (সেতার)।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপান, ইতালি, চায়না, পাকিস্তান, ভারত, ফিলিপাইন, বতসোয়ানা ও ইউনেস্কাসহ বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধিবৃন্দ।

এ সময় আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব (সিনিয়র সচিব পদমর্যাদা) মোহাম্মদ শফিকুল ইসলাম, সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন), বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার দায়িত্বশীল কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক-ধর্মীয়-সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে আফসানা খান (সেতার) ও রুখসানা খান (সরোদ) যুগলবন্দি পরিবেশনা উপস্থাপন করেন। ওস্তাদ আলাউদ্দিন খাঁ’কে নিয়ে কথোপকথনে অংশগ্রহণ করেন নাসির আলী মামুন। এরপর সিরাজ আলী খানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সবশেষে সরোদ শাস্ত্রীয় সংগীতের অসাধারণ নৈপুণ্যে দর্শককে বিমোহিত করেন সিরাজ আলী খান, সহযোগী শিল্পী হিসেবে ছিলেন কল্লোল ঘোষ ও আর্চিক ব্যানার্জী (তবলা)। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আফজাল হোসেন এবং মারিয়া ফারিহ্ উপমা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com