1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
২৫ মামলার আসামিসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
২৫ মামলার আসামিসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

২৫ মামলার আসামিসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এর একটি দল ২৫ মামলার আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে। আজ মঙ্গলবার র‌্যাব-১১ সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানাধীন ভাটকেশ্বর এলাকায় অভিযান চালায়। র‌্যাব-১১ আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন মো. রিয়াদ হোসেন (২৯) এবং তার সহযোগী মো. মামুন মিয়া (২৯)। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ইয়াবা ও বিয়ার উদ্ধার করা হয়। অপর একটি অভিযানে ৮৫ বোতল স্কাফ এবং ৫ কেজি গাঁজা উদ্ধার করে র‌্যাব। গ্রেফতারকৃত মো. রিয়াদ হোসেন একাধিক মামলার আসামি।

র‌্যাব-১১ জানায়, অস্ত্র ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। অস্ত্র ও মাদকের বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com