1. admin@thedailyagnikontho.com : admin :
আলোকিত সমাজের স্বপ্নে বিভোর ছিল ৭১ ও চব্বিশের তরুণরা: শারমীন এস মুরশিদ - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
আলোকিত সমাজের স্বপ্নে বিভোর ছিল ৭১ ও চব্বিশের তরুণরা: শারমীন এস মুরশিদ

আলোকিত সমাজের স্বপ্নে বিভোর ছিল ৭১ ও চব্বিশের তরুণরা: শারমীন এস মুরশিদ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, চব্বিশের তরুণরা একাত্তরের শহীদদের উত্তরসূরি। ২৪ এ দেশের মোড় ঘুরিয়ে দিয়েছে তারা। তিনি বলেন, সাম্য হলো একটি আদর্শ। সাম্য, মানবিক মর্যাদা ও আলোকিত সমাজের স্বপ্নে বিভোর ছিল ৭১ ও চব্বিশের তরুণরা। উপদেষ্টা আরও বলেন, সাম্যের সমাজ এবং গণতন্ত্রকে একটি কাঠামোর মধ্যে আনতে হলে জুলাই আত্মদানে তরুণদের কথা বারবার আমাদের স্মরণ করতে হবে, স্মরণ রাখতে হবে।

আজ বুধবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে মুক্ত গণমাধ্যম মঞ্চ আয়োজিত ‘গণমাধ্যমের জুলাই আত্মদান’ স্মারকের মোড়ক উন্মোচন ও জুলাই সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শারমীন এস মুরশিদ। তিনি শহীদ সন্তানদের স্মৃতি স্মরণ করে বলেন, তোমরা বেঁচে থাকবে কোটি প্রাণে। আগামীর দেশ গঠন, বৈষম্যহীন সমাজ বিনির্মাণ ও সকল অসঙ্গতি দূর করতে সাংবাদিক, রাজনৈতিক দল, তরুণ জনগোষ্ঠীসহ সবার সহযোগিতা লাগবে।

তিনি বলেন, জুলাই আকাঙ্ক্ষাকে বাঁচিয়ে রাখার অন্যতম ধারক-বাহক হবেন সাংবাদিকরা। যারা জাতির বিবেক তারাই হতে পারে আগামীর বাংলাদেশ বিনির্মাণের নেপথ্য কারিগর। তাদের লেখনির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। তাই শহীদ সাংবাদিকদের ত্যাগ যেন বৃথা না যায়, সেদিকে নজর রাখতে হবে।

মুক্ত গণমাধ্যম মঞ্চের মুখপাত্র মোহাম্মদ আবদুল্লাহ মজুমদারের সঞ্চালনা ও আক্তারুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লে. কর্নেল (অব.) কামাল আকবর, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ড. হেলাল উদ্দিন এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। শহীদ সাংবাদিক পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শহীদ তাহির জামান প্রিয়’র মা শামসি আরা জামান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com