1. admin@thedailyagnikontho.com : admin :
ফিলিপাইনে সুপার টাইফুনের আঘাতের আগে ১০ লাখ মানুষকে স্থানান্তর - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
ফিলিপাইনে সুপার টাইফুনের আঘাতের আগে ১০ লাখ মানুষকে স্থানান্তর

ফিলিপাইনে সুপার টাইফুনের আঘাতের আগে ১০ লাখ মানুষকে স্থানান্তর

ফিলিপাইনের পূর্ব উপকূলে সুপার টাইফুন ফাং-ওয়ং আঘাত হানার আগে আজ দেশজুড়ে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ম্যানিলা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

আবহাওয়া পূর্বাভাসকারী চারমাগনে ভারিলা এএফপিকে জানান, দেশটিতে একটি ঘূর্ণিঝড় আঘাত হানার কয়েকদিনের ব্যবধানে এই সুপার টাইফুন আজ অরোরা প্রদেশে রাত ৮টা থেকে ১১টার মধ্যে আঘাত হানতে পারে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রায় পুরো ফিলিপাইনে ঝড়ো বাতাস এবং ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

গত সপ্তাহে টাইফুন কালমায়েগির প্রভাবে ২২০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল। কালমায়েগির কারণে ক্ষতিগ্রস্ত সামার প্রদেশে আজ রোববার টাইফুন ফাং-ওয়ং-এর প্রভাবে একজন নারী নিহত হয়েছে। সামার প্রদেশের ক্যাটবালোগান সিটির উদ্ধারকারী জুনিয়েল তাগারিনো বলেন, ৬৪ বছর বয়সি এক নারী গতকাল শনিবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের জন্য অন্যত্র যাচ্ছিলেন।

তবে, কোনো কারণে তিনি আবারও বাড়ি ফিরে গেলে কয়েক ঘণ্টা পর তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ধ্বংসস্তূপ ও ভেঙে পড়া গাছ সরিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com