1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
জন্মসূত্রে নাগরিকত্ব বিষয়ে শুনানিতে সম্মত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
জন্মসূত্রে নাগরিকত্ব বিষয়ে শুনানিতে সম্মত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট

জন্মসূত্রে নাগরিকত্ব বিষয়ে শুনানিতে সম্মত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট

মার্কিন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুর নাগরিকত্ব পাওয়ার সাংবিধানিক অধিকার আছে কি-না তা নিয়ে শুনানি করতে গতকাল শুক্রবার সম্মত হয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।খবর বার্তা সংস্থা এএফপি’র। রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠতা সম্পন্ন মার্কিন সুপ্রিম কোর্ট এই আলোচিত মামলার শুনানির জন্য কোনো তারিখ নির্ধারণ করেনি। তবে সম্ভবত আগামী বছরের গোড়ার দিকে শুনানী এবং জুনে রায় দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া যে কেউ স্বয়ংক্রিয়ভাবে আমেরিকার নাগরিক বলে উল্লেখ করে আইনের ওপর বিধিনিষেধ আরোপে ট্রাম্পের প্রচেষ্টাকে বেশ কয়েকটি নিম্ন আদালত অসাংবিধানিক বলে আটকে দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। ওই নির্বাহী আদেশে বলা হয় যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত বা অস্থায়ী ভিসাধারী পিতা-মাতার সন্তানরা স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিক হবে না।

নিম্ন আদালতগুলো এই আদেশকে ১৪তম সংশোধনীর লঙ্ঘন হিসেবে ঘোষণা করেছে। তাতে বলা হয়েছে, যে সকল ব্যক্তি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছে বা নাগরিকত্ব পাওয়া সব ব্যক্তি এবং এর এখতিয়ারের আওতায় থাকা ব্যক্তিরা বসবাসরত অঙ্গরাজ্যের নাগরিক। ট্রাম্পের নির্বাহী আদেশের উদ্দেশ্য হলো—যেসব ব্যক্তি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করছে কিংবা অস্থায়ী ভিসায় দেশে রয়েছে তাদের সন্তানদের জন্মগত নাগরিকত্ব সুবিধা না দেওয়া।

ট্রাম্প প্রশাসন আরও যুক্তি দিয়েছে যে গৃহযুদ্ধের প্রেক্ষাপটে ১৪তম সংশোধনীটি প্রাক্তন দাসদের অধিকারের কথা বলে, অনিবন্ধিত অভিবাসী বা অস্থায়ীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের সন্তানদের জন্য নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com