1. admin@thedailyagnikontho.com : admin :
ট্রাম্পের অভিবাসন নীতির কারণে অর্ধ-শতাধিক নাগরিক ফিরছে: ইরান - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
ট্রাম্পের অভিবাসন নীতির কারণে অর্ধ-শতাধিক নাগরিক ফিরছে: ইরান

ট্রাম্পের অভিবাসন নীতির কারণে অর্ধ-শতাধিক নাগরিক ফিরছে: ইরান

ইরান আজ রোববার জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন দমন অভিযান চালানোর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র থেকে তাদের ৫০ জনের বেশি নাগরিক দেশে ফেরত আসবে। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে প্রায় ৫০ থেকে ৫৫ জন ইরানি নাগরিক দেশে ফিরবে।

তিনি জানান, সাম্প্রতিক মাসগুলোতে ফেরত আসা এটি দ্বিতীয় দল। সিএনএন-এর তথ্য অনুযায়ী, এ দলটি রোববার কুয়েতে সংক্ষিপ্ত বিরতির পর ইরানে পৌঁছাবে।ইসমাইল তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘বিদেশি নাগরিকদের, বিশেষ করে ইরানিদের বিরুদ্ধে বর্ণবাদী কার্যক্রমের’ কঠোর সমালোচনা করেন।

তিনি বলেন, ‘ইরানিদের ক্ষেত্রে আমাদের কাছে পরিষ্কার যে এসব চাপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এ ধরনের অভিবাসনবিরোধী নীতি মানবাধিকার আইনের সঙ্গে সাংঘর্ষিক। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই, তবে তেহরান ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসের ভেতরে একটি অফিস পরিচালনা করে যা কনস্যুলার কার্যক্রম দেখভাল করে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ এ সপ্তাহে ১৯টি দেশের নাগরিকদের জন্য গ্রিন কার্ড ও নাগরিকত্ব প্রক্রিয়া স্থগিত করেছে, যার মধ্যে ইরানও রয়েছে। এসব দেশ জুনে ঘোষিত ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com