1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
ব্রাউন বিশ্ববিদ্যালয় গুলিবর্ষণের ঘটনায় ‘সন্দেহভাজন’ ব্যক্তি আটক: মেয়র - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
ব্রাউন বিশ্ববিদ্যালয় গুলিবর্ষণের ঘটনায় ‘সন্দেহভাজন’ ব্যক্তি আটক: মেয়র

ব্রাউন বিশ্ববিদ্যালয় গুলিবর্ষণের ঘটনায় ‘সন্দেহভাজন’ ব্যক্তি আটক: মেয়র

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে গুলিবর্ষণের ঘটনায় ‘সন্দেহভাজন’ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রোড আইল্যান্ডের প্রভিডেন্স শহরের মেয়র ব্রেট স্মাইলি এ তথ্য জানিয়েছেন। প্রভিডেন্স থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। এর আগে শনিবার ব্রাউন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলাকালে এক বন্দুকধারীর গুলিতে দু’জন শিক্ষার্থী নিহত ও নয়জন গুরুতর আহত হন।

রোববার মেয়রের সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত পুলিশ কর্নেল অস্কার পেরেজ বলেন, ওই ব্যক্তিকে সকালে আটক করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই মুহূর্তে এ ঘটনার সঙ্গে জড়িত আর কাউকে খুঁজছে না। শনিবার স্থানীয় সময় বিকেল ৪টার কিছু পর আইভি লিগ স্কুলটিতে এক বন্দুকধারী গুলি চালায়। স্কুল কর্তৃপক্ষ ‘বারুস অ্যান্ড হোলি ইঞ্জিনিয়ারিং-এর কাছে সক্রিয় বন্দুকধারী’ সম্পর্কে সতর্কবার্তা পাঠায়। সেসময় দুটি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ব্রাউন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ক্রিস্টিনা প্যাকসন রাতের ব্রিফিংয়ে বলেন, ১১ জন ভুক্তভোগীর মধ্যে ১০ জনই শিক্ষার্থী। মেয়র স্মাইলি জানান, আহত নয়জনের মধ্যে একজন আশঙ্কাজনক অবস্থায়, সাতজন স্থিতিশীল অবস্থায় এবং একজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com