1. admin@thedailyagnikontho.com : admin :
পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে ১২১ রানে অলআউট বাংলাদেশ যুব দল - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে ১২১ রানে অলআউট বাংলাদেশ যুব দল

পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে ১২১ রানে অলআউট বাংলাদেশ যুব দল

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে প্রথমে বাট করে ২৬ দশমিক ৩ ওভারে ১২১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ যুব দল। আট নম্বরে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন সামিউন বশির। দুবাইয়ে সেভেনস স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। দলকে ২৪ রানের সূচনা এনে দিয়ে সাজঘরের পথ ধরেন দুই ওপেনার ইনফর্ম জাওয়াদ আবরার ও রিফাত বেগ। আবরার ৯ ও রিফাত ১৪ রান করেন।

দুই ওপেনারের বিদায়ের পর ৩১ রানের জুটি গড়েন বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম ও কালাম সিদ্দিকী। ১৩তম ওভারের প্রথম বলে আজিজুল আউট হলে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। ১টি করে চার-ছক্কায় ২৬ বলে ২০ রান করেন বাংলাদেশ দলনেতা। দলীয় ৫৫ রানে তৃতীয় ব্যাটার হিসেবে আজিজুল ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। এতে ১০৬ রানে নবম উইকেট পতন হয় বাংলাদেশের।

এসময় ছয় ব্যাটারের কেউই দুই অংকে পা রাখতে পারেননি। শেষ উইকেটে ইকবাল হোসেন ইমনকে নিয়ে বাংলাদেশকে সম্মানজনক সংগ্রহ এনে দেওয়ার চেষ্টা করেন সামিউন বশির। জুটিতে ১৫ রান যোগ হওয়ার পর ২৭তম ওভারের তৃতীয় বলে দলীয় ১২১ রানে অলআউট হয় বাংলাদেশ। শেষ ব্যাটার হিসেবে আউট হবার আগে ১টি করে চার-ছক্কায় ৩৭ বলে দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন সামিউন। পাকিস্তানের পেসার আব্দুল সুবহান ২০ ওভারে ৪ উইকেট নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com