1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
জিম্বাবুয়ের বিরুদ্ধে ৩৪ রানের জয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় বাংলাদেশ - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
জিম্বাবুয়ের বিরুদ্ধে ৩৪ রানের জয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় বাংলাদেশ

জিম্বাবুয়ের বিরুদ্ধে ৩৪ রানের জয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১০ বলে ৪টি ছক্কায় ৩১ রানের ক্যামিও ইনিংস খেলেন বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। তার স্ট্রাইক রেট ছিল- ৩১০। এর মাধ্যমে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এক ইনিংসে (অন্তত ২৫ রানের ইনিংস) সেরা স্ট্রাইক রেটের রেকর্ড গড়েন সাইফুদ্দিন। আগেরটি ছিল সাবেক ব্যাটার আফতাব আহমেদের।

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউনে ৫ চার ও ২ ছক্কায়, ১৪ বলে ২৫৭.১৪ স্ট্রাইক রেটে ৩৬ রান করেছিলেন আফতাব। ম্যাচটি ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ। আজ বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৪১ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের ১৯ বল বাকী থাকতে ক্রিজে আসেন সাইফুদ্দিন।

ইনিংসের শেষ ওভারে জিম্বাবুয়ে পেসার ব্রাড ইভান্সের প্রথম চার ডেলিভারিতে চার ছক্কা মারেন সাইফুদ্দিন। ওভার থেকে ২৮ রান পায় বাংলাদেশ। দেশের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চার বলে চার ছক্কা হাঁকানোর কীর্তি গড়েন সাইফুদ্দিন। শেষ পর্যন্ত ৩১ রানে অপরাজিত থাকেন সাইফুদ্দিন। ষষ্ঠ উইকেটে ইয়াসির আলির সাথে ১৯ বলে ৪৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বাংলাদেশকে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৬ রানের সংগ্রহ এনে দেন সাইফুদ্দিন।

রেকর্ড ইনিংসের পর বল হাতে ৩৬ রানে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সাইফুদ্দিন। তার দুর্দান্ত পারফরমেন্সের ম্যাচে জিম্বাবুয়েকে ১৫২ রানে গুটিয়ে দিয়ে ৩৪ রানের জয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ ৩২ রানে হেরেছিল টাইগাররা। আগামী ১৯ জুলাই একই ভেন্যুতে সিরিজ নির্ধারণী ম্যাচে জিম্বাবুয়ে মুখোমুখি হবে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com