1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
উত্তর কোরিয়ার উপ-প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট কিম - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
উত্তর কোরিয়ার উপ-প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট কিম

উত্তর কোরিয়ার উপ-প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন প্রেসিডেন্ট কিম

উত্তর কোরিয়ার উপ-প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন। তিনি ‘অযোগ্য’ কর্মকর্তাদের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। একটি গুরুত্বপূর্ণ কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে এক বিরল ও প্রকাশ্যে কর্মকর্তাদের বিরুদ্ধে এই কড়া সমালোচনা করেন তিনি। আজ মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (কেসিএনএ) জানিয়েছে, উপপ্রধানমন্ত্রী ইয়াং সুং হো’কে ‘ঘটনাস্থলেই বরখাস্ত করা হয়। কিম ‘দায়িত্বজ্ঞানহীন, রূঢ় এবং অযোগ্য শীর্ষস্থানীয় কর্মকর্তাদের’ সমালোচনা করেন। পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়া, যা তার অস্ত্র কর্মসূচির কারণে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দীর্ঘদিন ধরেই তার স্থবির রাষ্ট্র-পরিচালিত অর্থনীতি এবং দীর্ঘস্থায়ী খাদ্যসংকটের সঙ্গে লড়াই করে আসছে।

অর্থনৈতিক নীতির কথিত অব্যবস্থাপনার জন্য অলস কর্মকর্তাদের তিরস্কার করতে কিম দ্রুত পদক্ষেপ নিলেও, এ ধরনের প্রকাশ্য বরখাস্তের ঘটনা খুবই বিরল। গতকাল সোমবার একটি শিল্প যন্ত্রপাতি কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে কিম দীর্ঘদিন ধরে দায়িত্বজ্ঞানহীনতা এবং নিষ্কিয়তার সাথে অভ্যস্ত’ কর্মীদের তীব্র সমালোচনা করেন।

কিম বলেন, ইয়াং ‘গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য অনুপযুক্ত।’ তিনি পিছিয়ে পড়া অর্থনীতির দ্রুত পরিবর্তনের এবং দেশের ভবিষ্যৎ দৃঢ়ভাবে নিশ্চিত করতে সক্ষম একটি আধুনিক ও উন্নত অর্থনীতি গড়ে তোলার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com