1. admin@thedailyagnikontho.com : admin :
পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের পরিচালনা বোর্ডের ২০তম বোর্ড সভা অনুষ্ঠিত - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের পরিচালনা বোর্ডের ২০তম বোর্ড সভা অনুষ্ঠিত

পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের পরিচালনা বোর্ডের ২০তম বোর্ড সভা অনুষ্ঠিত

পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের পরিচালনা বোর্ডের ২০তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে কলেজের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বোর্ডের চেয়ারম্যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এতে সভাপতিত্ব করেন। সভাপতির বক্তব্যে উপদেষ্টা পুলিশ স্টাফ কলেজে দক্ষ অফিসারদের পদায়ন ও নিয়মিত বোর্ড সভা আয়োজনের নির্দেশ প্রদান করেন। তিনি কলেজের প্রশিক্ষণের মানোন্নয়নে গুরুত্বারোপ করেন যাতে বিদেশ থেকেও পুলিশ কর্মকর্তারা নিয়মিত কলেজে এসে উন্নত প্রশিক্ষণ গ্রহণ করতে পারে।

সভায় বোর্ডের ভাইস চেয়ারম্যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বোর্ডের সদস্য পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর সাঈদ মাহবুব খান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানসহ বোর্ডের সদস্যগণ অংশগ্রহণ করেন।

পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর (অতিরিক্ত আইজিপি) ও বোর্ড সচিব কাজী মোহাম্মদ ফজলুল করিম সভা পরিচালনা করেন। সভায় পুলিশ স্টাফ কলেজে উচ্চতর প্রশিক্ষণ আয়োজন ও প্রশিক্ষণের ক্ষেত্র বিস্তৃতকরণ, অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা, সাংগঠনিক কাঠামো সংস্কার ও জনবল বৃদ্ধি, একাডেমিক এবং গবেষণা কার্যক্রমসহ প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com