1. admin@thedailyagnikontho.com : admin :
ঢাকা-রিয়াদ সম্পর্কের ক্ষেত্রে বিশাল সুযোগ দেখছেন পররাষ্ট্রমন্ত্রী - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
ঢাকা-রিয়াদ সম্পর্কের ক্ষেত্রে বিশাল সুযোগ দেখছেন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা-রিয়াদ সম্পর্কের ক্ষেত্রে বিশাল সুযোগ দেখছেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং অন্যান্য অগ্রাধিকার খাতে সহযোগিতা সম্প্রসারণের বিশাল সম্ভাবনার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, দুই দেশের ভূ-রাজনৈতিক অবস্থানকে কাজে লাগিয়ে এ সহযোগিতা আরও জোরদার করা সম্ভব। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ আজ পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে ড. রহমান সৌদি আরবকে বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বিশ্বস্ত অংশীদার হিসেবে বর্ণনা করেন। তিনি স্মরণ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে ১৯৭৬ সালে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস স্থাপনের মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক শুরু হয় এবং ১৯৭৭ সালে জিয়ার ঐতিহাসিক সৌদি সফর অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই মুসলিম ঐক্য প্রতিষ্ঠায় তার অবদানের কথা স্বীকার করেন। পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য ও মুসলিম উম্মাহর শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সৌদি নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন।

তিনি সৌদি আরবে বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিককে আশ্রয় দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অগ্রাধিকার খাতে আরও সহযোগিতার সুযোগ তুলে ধরেন। তিনি আরও স্মরণ করিয়ে দেন, ১৯৭৯ সালে রাষ্ট্রপতি জিয়ার অনুরোধে প্রায় দুই লাখ রোহিঙ্গাকে প্রত্যাবাসনে সৌদি আরব সহায়তা করেছিল। বর্তমানে বাংলাদেশে আশ্রিত ১২ লাখ রোহিঙ্গার জন্য সৌদি আরবের মানবিক সহায়তার প্রশংসা করেন এবং তাদের টেকসই প্রত্যাবাসনে রিয়াদের সমর্থন কামনা করেন।

সৌদি রাষ্ট্রদূত তার সরকারের শুভেচ্ছা জানান এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বর্তমান সরকারকে সমর্থন জানিয়ে বলেন, দুই দেশের সম্পর্ককে একটি পূর্ণাঙ্গ অংশীদারিত্বে উন্নীত করতে কাজ করবেন। রাষ্ট্রদূত উল্লেখ করেন, ২০২৫ সালে সৌদি আরব বাংলাদেশি নাগরিকদের জন্য সাড়ে ৭ লাখ কমর্ ভিসাসহ মোট ১৪ লাখ ভিসা প্রদান করেছে। দেশটিতে চলমান উন্নয়ন প্রকল্পে দক্ষ ও কমদক্ষ শ্রমিকের সুযোগ রয়েছে।

এর আগে সৌদি রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামকে তার দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে অভিনন্দন জানান। প্রতিমন্ত্রী সৌদি ক্রাউন প্রিন্সের নেতৃত্বে সৌদি ভিশন ২০৩০-এর সংস্কার উদ্যোগের প্রশংসা করেন। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com