1. admin@thedailyagnikontho.com : admin :
কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান

কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান

দেশের কারিগরি ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে বিশেষ মঞ্জুরির অর্থ বিতরণের লক্ষ্যে আবেদন আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত পরিচালন বাজেটের বরাদ্দকৃত এই অর্থ স্বচ্ছ ও সুষ্ঠুভাবে বিতরণ করা হবে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি আজ রোববার প্রকাশ করা হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মাহমুদুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ রোববার ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২০ এপ্রিল, ২০২৬ পর্যন্ত। আগ্রহী আবেদনকারীদের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইট (www.tmed.gov.bd) অথবা ‘মাইগভ’ www.mygov.bd) পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন দাখিল করতে হবে। আবেদনের কোনো হার্ডকপি বা সরাসরি কপি গ্রহণ করা হবে না।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি স্বীকৃতিপ্রাপ্ত কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলো মেরামত, সংস্কার, আসবাবপত্র তৈরি ও পাঠাগার উন্নয়নের জন্য আবেদন করতে পারবে। এতে আরও বলা হয়, এ ক্ষেত্রে অনগ্রসর এলাকার অস্বচ্ছল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষক-কর্মচারীরা তাদের জটিল ও ব্যয়বহুল রোগ বা দৈব দুর্ঘটনার চিকিৎসার জন্য এবং শিক্ষার্থীরা শিক্ষা ব্যয় নির্বাহ ও চিকিৎসার জন্য আবেদন করতে পারবেন।

মঞ্জুরি প্রদানের ক্ষেত্রে প্রতিবন্ধী, দরিদ্র, মেধাবী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের বিশেষ বিবেচনা করা হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দকৃত অর্থ তাদের অনলাইন ব্যাংক হিসেবে প্রদান করা হবে। আবেদনের সময় অবশ্যই এমআইসিআর চেকের কপি স্ক্যান করে যুক্ত করতে হবে। এতে বলা হয়, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের ক্ষেত্রে অর্থ মোবাইল ব্যাংকিং সেবা ‘নগদ’-এর মাধ্যমে সরাসরি প্রদান করা হবে।

এক্ষেত্রে শিক্ষার্থীদের অনলাইন জন্ম নিবন্ধন সনদ এবং পিতা/মাতা বা অভিভাবকের জাতীয় পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ২০২৪-২৫ অর্থবছরে যারা এই অনুদান পেয়েছেন, তারা চলতি অর্থবছরে আবেদনের সুযোগ পাবেন না। এতে বলা হয়, প্রাপ্ত আবেদনগুলো জেলা পর্যায়ের কমিটির যাচাই-বাছাই শেষে আগামী ১৫ মে’র মধ্যে মন্ত্রণালয়ে চূড়ান্ত অনুমোদনের জন্য প্রেরণ করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com