1. admin@thedailyagnikontho.com : admin :
মাদকে সম্পৃক্ত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
মাদকে সম্পৃক্ত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

মাদকে সম্পৃক্ত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মাদকের সঙ্গে কেউ সম্পৃক্ত থাকলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে এবং এ ক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি প্রশাসনকে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশনা দেন। আজ বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার দ্যাইনা ইউনিয়নের চিলাবাড়ি স্কুল মাঠে আয়োজিত ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, মাদক সমাজের জন্য ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে এবং এটি ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে।

এলাকায় মাদক চললে তা আপনাদের সন্তানদেরই ক্ষতি করবে, তাই সবাইকে সচেতন হতে হবে। প্রতিমন্ত্রী গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করতে এই উদ্যোগ অত্যন্ত ইতিবাচক। ধারাবাহিকভাবে এমন আয়োজনে তিনি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, জনগণের চাহিদা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে এবং বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, তিনি নিজে যেমন অন্যায় করবেন না, তেমনি অন্যায়কে প্রশ্রয়ও দেবেন না। তিনি একটি সুন্দর ও উন্নত টাঙ্গাইল গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরো বলেন, বিএনপি যা বলে তাই করে, নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা এক মাসের মধ্যেই পর্যায়ক্রমে বাস্তবায়ন শুরু হয়েছে। অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন ঘোড়দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী সায়মা পারভীন সিম্মি। দ্যাইনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহজাহান সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com