1. admin@thedailyagnikontho.com : admin :
মৃত ভোটারের নাম বাদের কার্যক্রম সারা বছর চালু রাখতে ইসির সভা ৩১ মার্চ - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
মৃত ভোটারের নাম বাদের কার্যক্রম সারা বছর চালু রাখতে ইসির সভা ৩১ মার্চ

মৃত ভোটারের নাম বাদের কার্যক্রম সারা বছর চালু রাখতে ইসির সভা ৩১ মার্চ

ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম বাদ দেওয়ার কার্যক্রম সারা বছর চালু রাখতে সমন্বিত প্রস্তাব বা সুপারিশ প্রণয়নের লক্ষ্যে আগামী ৩১ মার্চ নির্বাচন কমিশনে (ইসি) এ সংক্রান্ত সভা হবে। আজ ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত সভার নোটিশ থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম কর্তন কার্যক্রম সারা বছর চালু রাখতে সমন্বিত প্রস্তাব/সুপারিশ প্রণয়নের লক্ষ্যে আগামী ৩১ মার্চ বিকেল ৪টায় নির্বাচন ভবনের সভা কক্ষে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের সভাপতিত্বে এ সংক্রান্ত সভা হবে।

সভায় ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম কর্তন সারা বছর চালু রাখতে সমন্বিত প্রস্তাব বা সুপারিশ প্রণয়ন এবং বিবিধ বিষয় আলোচনা করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com