1. admin@thedailyagnikontho.com : admin :
এরদোয়ানের সঙ্গে নিরাপত্তা আলোচনায় ইস্তাম্বুলে জেলেনস্কি - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
এরদোয়ানের সঙ্গে নিরাপত্তা আলোচনায় ইস্তাম্বুলে জেলেনস্কি

এরদোয়ানের সঙ্গে নিরাপত্তা আলোচনায় ইস্তাম্বুলে জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের সঙ্গে নিরাপত্তা বিষয়ক আলোচনার জন্য শনিবার ইস্তাম্বুলে পৌঁছেছেন। এর একদিন আগে এরদোয়ান রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন। পুতিন অভিযোগ করেন, কিয়েভ রাশিয়া ও তুরস্কের মধ্যকার গ্যাস পাইপলাইন, যা কয়েকটি ইউরোপীয় দেশেও সরবরাহ করে—লক্ষ্যবস্তু করার চেষ্টা করছে।

কিয়েভ থেকে এএফপি জানায়, জেলেনস্কি এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘ইস্তাম্বুলে পৌঁছেছি, যেখানে গুরুত্বপূর্ণ বৈঠক নির্ধারিত রয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের সঙ্গে ফলপ্রসূ আলোচনার প্রস্তুতি নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘মানুষের জীবনের বাস্তব সুরক্ষা নিশ্চিত করা, স্থিতিশীলতা এগিয়ে নেওয়া এবং ইউরোপসহ মধ্যপ্রাচলে নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আমাদের অংশীদারত্ব জোরদারে কাজ করছি।’

এএফপির এক সংবাদদাতা বসফরাস প্রণালীর তীরে অবস্থিত দোলমাবাহচে প্রাসাদের আশপাশে কঠোর পুলিশি উপস্থিতি লক্ষ্য করেছেন। অতীতে এখানেই মস্কো ও কিয়েভের মধ্যে আলোচনাও অনুষ্ঠিত হয়েছিল। জেলেনস্কি খ্রিস্টান অর্থডক্স চার্চগুলোর আধ্যাত্মিক নেতা ইক্যুমেনিক্যাল প্যাট্রিয়ার্ক বার্থোলোমিউয়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন। ইউক্রেন ও রাশিয়ায় ১২ এপ্রিল অর্থডক্স ইস্টার উদযাপিত হওয়ার ঠিক এক সপ্তাহ আগে এ বৈঠক হচ্ছে।

এই উপলক্ষে ইউক্রেন জ্বালানি অবকাঠামোর ওপর হামলা বন্ধসহ একটি সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে আসছে। তবে রাশিয়া স্বল্পমেয়াদি যুদ্ধবিরতির পরিবর্তে স্থায়ী সমাধান চায় বলে জানিয়েছে এবং বলেছে, কিয়েভের পক্ষ থেকে কোনো ‘সুস্পষ্ট প্রস্তাব’ তারা এখনও পায়নি। চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে আসছে, যাতে মস্কোর সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা দুর্বল করা যায়।

অন্যদিকে, ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার হামলায় ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে লাখো মানুষ বিদ্যুৎ ও তাপ সরবরাহ থেকে বঞ্চিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com