1. admin@thedailyagnikontho.com : admin :
ওপেক ও ওপেক প্লাস ছাড়ছে আমিরাত - দৈনিক অগ্নিকন্ঠ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

সর্বশেষ :
অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী আগস্টের মধ্যেই পরিচ্ছন্নতা কর্মীদের ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হবে: ডিএনসিসি প্রশাসক ওপেক ও ওপেক প্লাস ছাড়ছে আমিরাত আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতে লাগামহীন দুর্নীতি হয়েছে: আন্দালিব রহমান পাচার হওয়া ক্রিপ্টোকারেন্সি দেশে ফিরিয়ে এনেছে সিআইডি বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই: সালাহউদ্দিন আহমদ অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাবির জাপানিজ স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ জন
ওপেক ও ওপেক প্লাস ছাড়ছে আমিরাত

ওপেক ও ওপেক প্লাস ছাড়ছে আমিরাত

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী থাকার মধ্যেই সংযুক্ত আরব আমিরাত মঙ্গলবার ঘোষণা দিয়েছে যে তারা ‘জাতীয় স্বার্থে’ মনোযোগ দিতে ওপেক ও ওপেক প্লাস জোট থেকে সরে যাচ্ছে। বিশ্বের অন্যতম শীর্ষ তেল উৎপাদনকারী দেশ আমিরাত অতীতেও ওপেকের উৎপাদন কোটা নিয়ে আপত্তি জানিয়েছিল। দেশটি আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে জোট ছাড়বে বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে।

দুবাই থেকে এএফপি জানায়, বিবৃতিতে বলা হয়, ‘এই সিদ্ধান্ত আমিরাতের দীর্ঘমেয়াদি কৌশলগত ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি এবং পরিবর্তিত জ্বালানি নীতির প্রতিফলন।’ এতে আরও বলা হয়, ‘সংগঠনে থাকার সময়ে আমরা সবার স্বার্থে গুরুত্বপূর্ণ অবদান রেখেছি এবং আরও বড় ত্যাগ স্বীকার করেছি। তবে এখন আমাদের জাতীয় স্বার্থ যা নির্দেশ করে, সেদিকে মনোযোগ দেওয়ার সময় এসেছে।’

বর্তমানে ইরানের হরমুজ প্রণালী অবরোধের কারণে উপসাগরীয় অঞ্চলের তেল পরিবহন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। আমিরাত উপকূলঘেঁষা এই নৌপথ দিয়ে সাধারণত বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত আমিরাতের সঙ্গে বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব-এর সম্পর্কেও সাম্প্রতিক সময়ে টানাপোড়েন দেখা দিয়েছে। ওপেকের ভেতরে সৌদি আরবকে সবচেয়ে প্রভাবশালী শক্তি হিসেবে বিবেচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com